শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব শুরু ১৩ ডিসেম্বর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: প্রতিবারের মতো এবারও বিজয় উৎসবের আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

১৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবারের উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা বরেণ্য ব্যক্তিত্বরা। এদিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চের অনুষ্ঠান চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

‘স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ/মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবেই বাংলাদেশ’ স্লোগানের এ উৎসবে রাজধানীর সাতটি মঞ্চ থেকে একযোগে পরিবেশিত হবে একাত্তরের প্রেরণাদায়ী গান, আবৃত্তি, নাচ, পথনাটক, শিশুতোষ পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জোটের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান জোট সভাপতি গোলাম কুদ্দুছ।

এতে আরো বক্তব্য রাখেন জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, গণসঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেড় শতাধিক সাংস্কৃতিক সংগঠনের আড়াই হাজার শিল্পী অংশ নিচ্ছেন এবারের উৎসবে।

১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরুল ইসলাম ও প্রয়াত সমকাল সম্পাদক গোলাম সারওয়ার নামাঙ্কিত উত্তরার মঞ্চে। ১৪ থেকে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানগুলো একযোগে অনুষ্ঠিত হবে ভাষাসৈনিক হালিমা খাতুন ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী নামাঙ্কিত ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চ, কবি বেলাল চৌধুরী ও আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের নামাঙ্কিত মিরপুর মঞ্চে।

মুক্তিযোদ্ধা তারামন বিবি ও মেজর কামরুল হাসান ভূঁইয়ার নামাঙ্কিত দনিয়া মঞ্চের আয়োজন চলবে ১৫ থেকে ১৬ ডিসেম্বর। ১৭ ও ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্ক মঞ্চের আয়োজন।

প্রতিটি মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। এ ছাড়া ১৬ ডিসেম্বর সকাল ১০টায় শহীদ মিনার থেকে বের করা হবে বিজয় শোভাযাত্রা।

এবারের উৎসবের মাধ্যমে প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছে জোট।

উৎসবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি আওয়ামী লীগকে সমর্থনের ঘোষণা দিয়ে গোলাম কুদ্দুছ বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। নির্বাচনে দুটি জোট অংশ নিচ্ছে। এক পক্ষে রয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আর অপর পক্ষে স্বাধীনতাবিরোধী জামায়াতকে পুনর্বাসিত করতে গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এমন পরিপ্রেক্ষিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৪ দলকে সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে। যার অংশ হিসেবে ১৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে যুথবদ্ধভাবে ১৪ দলের বিজয় মঞ্চ অনুষ্ঠানের তত্ত্বাবধান করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

জাতীয় জাদুঘরের সামনে ১৬ ডিসেম্বর এ বিজয় মঞ্চের অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ মঞ্চ থেকে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রতিদিন বিশিষ্টজনরা আলোচনা কিংবা বক্তৃতায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন বলেও এসময় জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD