শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

সম্পাদক পরিষদের মানববন্ধন ১৫ অক্টোবর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: জাতীয় সংসদের ভেতরে-বাইরে বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে গত ২৬ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল পাস করা হয়। গত ২ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা বিলে স্বাক্ষর করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর গত ৮ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনটি কার্যকর হয়ে যায়।

সাংবাদিক, সুশীল সমাজসহ দেশি বিদেশি বিভিন্ন পক্ষের আপত্তি আমলে না নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করার প্রতিবাদে আগামী সোমবার (১৫ অক্টোবর) মানববন্ধন করবে সম্পাদক পরিষদ।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের নিয়ে গড়া এ সংগঠনটি।

ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা নিয়ে সম্পাদক পরিষদ, সাংবাদিক, সাংবাদিকদের সংগঠন, নাগরিক সমাজ আপত্তি তুলেছেন। তারা বলেছেন, এই আইনের বিভিন্ন ধারা স্বাধীন সাংবাদিকতা ও জনগণের বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকারকে খর্ব করবে।

আইনটি কার্যকরের আগেই সংশোধনের দাবি জানিয়ে গত ২৯ সেপ্টেম্বর মানবন্ধন করার ঘোষণা দিয়েছিল সম্পাদক পরিষদ। সে সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই কর্মসূচি স্থগিত করে সম্পাদক পরিষদকে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানান।

সম্পাদক পরিষদ বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারাগুলো স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। আইনটির খসড়া মন্ত্রিসভায় পাস হওয়ার পর থেকে বিতর্কিত ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেট এক্ট যুক্ত করার ব্যাপারেও আপত্তি রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD