শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

সন্ত্রাসবাদ নির্মূলে একে অপরকে সহযোগিতা করবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস নির্মূল প্রশ্নে একমত এবং এ বিষয়ে তারা একে অপরকে সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির বৈঠকের পর রুশ-মার্কিন সম্পর্কে পরিবর্তন প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুতিন বলেন, প্রাথমিকভাবে আমি মনে করি, আমাদের সহযোগিতাকারী ও কর্মীদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, যারা কিনা এই সম্মেলনের প্রস্তুতিই শুধু না, গতকয়েক মাস ধরে একের পর এক কাজ করে গেছে।

আমি সার্বিকভাবে আমাদের সংস্থাগুলোর প্রচেষ্টার কথা উল্লেখ করছি, যেগুলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কাজ করে। মূলত আমি সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার কথা উল্লেখ করছি।

রুশ প্রেসিডেন্ট বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপে আমরা একমত হয়েছি যে সন্ত্রাসবাদ একটি বড় হুমকি, প্রথমত এটি আগে দেখতে হবে।

বিশেষত সন্ত্রাসের মত বিষয়গুলোতে আমাদের সশস্ত্র বাহিনী এবং বিশেষ সংস্থাগুলো একে অপরকে সহযোগিতা করবে।

যদিও এ ব্যাপারে পারস্পরিক বোঝাপড়ায় কিছু ঘাটতি রয়েছে, বিশেষ করে বৃহৎ পরিসরে। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এবং সংস্থাগুলোর মধ্যে এই পাস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD