শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

‘সততাই হোক পথচলার মূলমন্ত্র’:নবীন প্রকৌশলীদের উদ্দেশে সড়ক মন্ত্রীর বার্তা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সাতদিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ সমাপ্তির মধ্য দিয়ে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের ৩২ জন নবীন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা পেলেন। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ—এর প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, অনৈতিকতা, অপচয় ও দুর্ব্যবহার রোধে সততা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। তরুণ কর্মকর্তারা চাইলে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।

মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন এখন সরকারের অগ্রাধিকারের জায়গায়। তাই দক্ষতা, অঙ্গীকার ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করা জরুরি। রাষ্ট্র ও সরকারের প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগ গ্রহণ এবং উদ্ভাবনী চিন্তার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, একটি সড়ক বন্ধ থাকলে লাখ মানুষের দুর্ভোগ হয়। তাই নিরাপদ সড়ক ও যথাযথ নির্মাণ ব্যয় নিশ্চিত করতে নবীনদের পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেন, নিজেদের মেধা ও একাডেমিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মকর্তারা জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

প্রশিক্ষণার্থী নাসির আহমেদ ও জান্নাতুল নাঈম তাদের বক্তব্যে জানান, এই ইনডাকশন কোর্স পেশাগত দক্ষতা, প্রশাসনিক জ্ঞান এবং নৈতিক দায়িত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সভাপতির বক্তব্যে সচিব ড. জিয়াউল হক নবীন কর্মকর্তাদের সিভিল সার্ভিস রুলস অনুগত থেকে জনস্বার্থে সেবা প্রদানের আহ্বান জানান।

প্রশিক্ষণে প্রকল্প ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, আর্থিক অনুশাসন, নৈতিকতা ও প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ডিএমটিসিএলসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD