সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি এবং ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে আসার আহবান জানিয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- সংসদই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির পাদপীঠ। যে কোন সমস্যা সমাধানের স্থান। সংসদে এসে কথা বলুন, আলোচনা করুন। জনগণ এ জন্যই আপনাদেরকে ভোট দিয়েছে। খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক বছরে যে দল তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, জনগণকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছে, তারা আর যাই হোক আন্দোলন করে নেত্রীকে মুক্ত করতে পারবে না। আইনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
রবিবার বিকালে তিনি কাজিপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন এবং উপজেলা পরিষদের দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। মোহাম্মদ নাসিম জনসভাস্থলে পৌঁছলে দলের বিভিন্ন সহযোগী সঙগঠন এবং মুক্তিযোদ্ধারা নেতৃবৃন্দ তাঁকে ফুুলেল শুভেচ্ছা জানান।
এর আগে মোহাম্মদ নাসিম ঢাকা থেকে কাজিপুরে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জের প্রবেশমুখে মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ ।র্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
জনসভায় মোহাম্মদ নাসিম আসন্ন উপলো পরিষদ নির্বাচনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীকে চেয়ারম্যান পদে ভোট দেবার আহবান জানিয়ে তাঁকে কে পরিচয় করিয়ে দেন এবং কাজিপুরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার দলীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।