শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাত উপকূলে তেলবাহী দুটি ট্যাংকারের সংঘর্ষ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

ইরান ও ইসরায়েলের ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাত উপকূলে তেলবাহী দুটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। ওমান উপসাগরে এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাংকারে আগুন ধেরে গেছে। পরে ওই ট্যাংকারের অন্তত ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ও একটি শিপিং কোম্পানি।

ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে বলেছে, ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের সময় আমিরাতের উপকূলে দুই ট্যাংকারের সংঘর্ষ ঘটলেও সেটি নিরাপত্তাজনিত কোনও ঘটনা নয়।

অন্যদিকে, শিপিং কোম্পানি ফ্রন্টলাইন বলেছে, তাদের মালিকানাধীন ‘ফ্রন্ট ঈগল’ ট্যাংকারের সঙ্গে ‘আডালিন’ নামের আরেকটি তেল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। ওমান উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ফ্রন্ট ঈগলে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

কোম্পানিটি বলেছে, সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সাগরে তেল ছড়িয়ে পড়ার কোনও তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উপকূলরক্ষী বাহিনী বলেছে, ওমান উপসাগরে সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকার থেকে ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে।

আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় দুই ট্যাংকারের সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। সূত্র: রয়টার্স, এএফপি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD