শিরোনাম :
গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার

শ্রীলঙ্কায় বোমা হামলায় এখনো পর্যন্ত ৩৫৯ জন নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় একাধিক গির্জা ও হোটেলকে লক্ষ্য করে চালানো ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ক্রমশঃ বেড়েই চলেছে। এ সংক্রান্ত শেষ খবরে ওই হামলায় ৩৫৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ভয়াবহ ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ শতাধিক মানুষ।

এর আগে শ্রীলঙ্কান প্রতিরক্ষামন্ত্রী ওই হামলায় মোট ৩২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছিলেন। ভয়াবহ এই হামলার ঘটনায় মঙ্গলবার দেশ জুড়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দুই মিনিট শোকে স্তব্ধ ছিল গোটা দেশ। ওই একই দিনে নিহতদের গণ অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে শ্রীলঙ্কার গীর্জা ও হোটেলে এই সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সিতে শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে আরবিতে একটি বিবৃতি দেয়া হয়েছে। তবে তারা ওই দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে সরকার। একই সঙ্গে তারা এটিও জানিয়েছিলো যে, কোনো আন্তর্জাতিক নেটওয়ার্কের সাহায্য ছাড়া সে দেশের কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে এ ধরনের হামলা চালানো সম্ভব নয়।

শ্রীলঙ্কার এই হামলার ঘটনার তদন্তে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) এ বিষয়ে দায়িত্ব দিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD