শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও লি ছিয়াংয়ের মধ্যে বৈঠক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ১৬ জানুয়ারি বিকেলে বেইজিংয়ের গণ-মহাভবন সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে বৈঠক করেছেন।

লি ছিয়াং বলেছেন, চীন ও শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী বন্ধুত্ব হাজার বছরের পুরানো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৮ বছরে দুই দেশের সম্পর্ক আন্তর্জাতিক পরিবর্তনের পরীক্ষায় টিকে আছে এবং সর্বদা সুস্থ ও স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে। ১৫ জানুয়ারি প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে সি চিন পিং আলোচনা করেছেন এবং আলোচনায় চীন-শ্রীলঙ্কা সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা আরও গভীর করার জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করেছেন। প্রেসিডেন্টদ্বয়ের সম্পাদিত কৌশলগত ঐকমত্য বাস্তবায়ন, ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখা, রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর করা, বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করা, আন্তরিক পারস্পরিক সহযোগিতামূলক চীন-শ্রীলঙ্কা কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ধারাবাহিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য চীন শ্রীলঙ্কার সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

লি ছিয়াং আরো বলেন, চীন শ্রীলঙ্কার সাথে সারিবদ্ধ উন্নয়ন কৌশল জোরদার করতে, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের’ উচ্চমানের নির্মাণ করতে, কলম্বো বন্দর শহর এবং হাম্বানটোটার ব্যাপক উন্নয়নসহ নানা সহযোগিতা প্রকল্প উন্নীত করতে এবং সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, কৃষি ও সমুদ্রসহ নানা খাতের সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। চীন শ্রীলঙ্কা থেকে আরও উচ্চমানের পণ্য আমদানি করতে এবং সক্ষম চীনা কোম্পানিগুলিকে শ্রীলঙ্কায় বিনিয়োগ করতে উৎসাহিত করবে। চীন আশা করে যে, শ্রীলঙ্কা ব্যবসায়িক পরিবেশকে সর্বোত্তম করে তুলবে এবং চীনা কোম্পানিগুলোর জন্য আরও সুবিধা ও নিরাপত্তার দেবে। উভয় পক্ষের সংস্কৃতি, পর্যটন, যুব, ক্রীড়া, গণমাধ্যম এবং স্থানীয় বিনিময় ও সহযোগিতা আরও গভীর করা উচিত। চীন সত্যিকারের বহুপাক্ষিকতা অনুশীলন এবং অভিন্ন স্বার্থ রক্ষার জন্য শ্রীলঙ্কাসহ এশীয় দেশগুলোর সাথে কাজ করতে ইচ্ছুক।

দিশানায়েকে বলেন যে, চীন সরকার জনকল্যাণে অনেক গুরুত্ব দিয়েছে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক উপকারী সহযোগিতার নীতির ভিত্তিতে নানা দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, যা বিশ্বের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শ্রীলঙ্কা এর প্রশংসা করে। শ্রীলঙ্কা ও চীনের মধ্যে বন্ধুত্ব স্থায়ী ও শক্তিশালী। শ্রীলঙ্কার জাতীয় স্বাধীনতা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অর্জনে মূল্যবান সহায়তার জন্য শ্রীলঙ্কা চীনকে ধন্যবাদ জানায়। শ্রীলঙ্কা সরকার চীনের সঙ্গে সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়, সর্বদা এক-চীন নীতি মেনে চলে এবং প্রেসিডেন্ট সি’র প্রস্তাবিত তিনটি প্রধান বৈশ্বিক উদ্যোগের প্রশংসা ও সমর্থন করে। শ্রীলঙ্কা দারিদ্র্য বিমোচন এবং শিল্প উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে শিখতে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, অবকাঠামো নির্মাণসহ নানা খাতের বাস্তব সহযোগিতায় ভালো ফলাফল প্রচার করতে, আন্তর্জাতিক বহুপাক্ষিক বিষয়ে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং শ্রীলঙ্কা-চীন সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখতে চায়।

সূত্র:লিলি-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD