শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

শ্রীপুরে শ্রমিকদের সাফল্যের গল্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
শ্রীপুরে শ্রমিকদের সাফল্যের গল্প

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এসকিউ সেলসিয়াস লিমিটেডের শ্রমিকরা তাদের সাফল্যের গল্প শুনিয়েছেন। হাজারো শ্রমিক অতিথি সাফল্যের এ গল্প শুনতে গিয়ে অভিভূত হন। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় শ্রমিকেরা ।
“অগ্রযাত্রা” ব্যানারে শ্রমিকদের অংশগ্রহণে বুধবার বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এসকিউ সেলসিয়াস লিমিটেডে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
লিংকিং অপারেটর ফারুক হোসেন বলেন, কোম্পানীর যথানিয়মে কারখানায় প্রবেশ এবং বের হওয়া, উৎপাদনকাজের সময় অন্য কোথাও মনোযোগ না দেয়া, বিনা কারণে ছুটি না নেয়ায় তারা অন্য সকল শ্রমিকের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হন।
ট্রিমিং অপারেটর শাহনাজ আক্তার বলেন, যত বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছি তত বেশি পারিশ্রমিক পেয়েছি। শ্রমিক হয়েও একজন দ্বিতীয় শ্রেণীর সরকারী কর্মকর্তার চেয়ে বেশি বেতন ভোগ করতে সক্ষম হয়েছি। এতে আমাদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছি।
লিংকিং অপারেটর আল আমীন বলেন, আমরা প্রতি বছর সহকর্মীদের সফলতার গল্প শুনে উদ্ধুদ্ধ হই। আবার এগিয়ে যাই সামনের দিকে। লিংকিং অপারেটর বাদশা বলেন, যারা একবার এগিয়ে যাই তারা আর পেছনে ফিরি না। অগ্রযাত্রায় আমাদের পেছনে ফেরার সুযোগ নেই। বছরের এ অনুষ্ঠানটি আমাদের বিনোদন, প্রেরণা ও এগিয়ে যাওয়ার পাথেয়।
মেন্ডিং অপারেটর শাহনাজ আক্তার বলেন, তার ছেলে আনোয়ার হোসেনকে অন্য সকল মানুষের সন্তানদের মতো পড়ালেখা করিয়েছি। সে প্রাইমারী স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। নীটিং মান নিয়ন্ত্রক শাহিনুর আক্তার বলেন, তার কন্যা হ্যাপী আক্তার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাদের সন্তানদেরকে পুরষ্কৃত করে অন্যান্য শ্রমিকদের জন্য প্রণোদনা দিয়েছেন। পরে দিনের শেষ পর্যন্ত সাংষ্কৃতিক কর্মকান্ডসহ নানা ধরনের বিনোদনমূলক কর্মসুচী পালিত হয়।
এসকিউ গ্রুপের চীফ পিপল অফিসার ওয়ারিসুল আবিদ বলেন, উৎপাদনে শ্রমিকদের মধ্যে প্রতিযোগিতার উৎসাহ বাড়াতে নানা ধরণের প্রণোদনা দেয়া হয়। এসকিউ গ্রুপের ২৫ বছর পূর্তিতেও অনূরূপ সম্মাননা প্রদান করা হয়েছে।
শ্রমিকদের অংশগ্রহণে বিনোদনের এ আয়োজনে অতিথি ছিলেন এসকিউ গ্রুপের চীফ পিপল অফিসার ওয়ারিসুল আবিদ। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন চীফ অপারেটিং অফিসার আমানুর রহমান খান, এসকিউ সেলসিয়াস ইইনট-২ এর চীফ অপারেটিং অফিসার হুমায়ুন মোস্তাক, মহাব্যবস্থাপক (অপারেশন) কৃষান্তা সেনেরাত, এসকিউ গ্রুপের সিনিয়র উর্দ্ধতন নির্বাহী নিয়াজ ইলাহী খান প্রমূখ।
দিনব্যাপী সফল শ্রমিকদের সাফল্যের গল্পের পাশাপাশি তাদের সন্তান সন্ততিদের সাফল্যের জন্যও পুরষ্কৃত করা হয়।
এসকিউ সেলসিয়াস লিমিটেড-১ এ মোট ৪ হাজারের বেশি শ্রমিক কর্মরত রয়েছে। ২০০০ সনে এ প্রতিষ্ঠানটি শ্রীপুর পৌর শহরের বেড়াইদেরচালা থেকে যাত্রা শুরু করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD