শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে নারীদের ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

তৃণমূলে নারীদেরকে ক্রিকেট খেলায় অংশগ্রহন নিশ্চিত করতে শ্রীপুরে নারী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তেলিহাটি ইউনিয়নের টেংরা শিশু পল্লী প্লাস চত্বরে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
দুঃস্থ শিশু ও সুবিধাবঞ্চিত মা’দের সেবাদানকারী প্রতিষ্ঠান শিশু পল্লী প্লাস টুর্ণামেন্টের আয়োজন করেন। তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার টুর্ণামেন্টের উদ্বোধন করেন। শিশু পল্লী প্লাসের প্রতিষ্ঠাতা ও বৈদেশিক পরিচালক প্যাট্রিসিয়া এ্যান ভিভিয়ান কার জানান, তৃণমূলে নারী ক্রিকেটার তৈরী করাই মূল উদ্দেশ্য। উপজেলার আটটি নারী ক্রিকেট দল থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে উপজেলা কেন্দ্রিক একটি নারী ক্রিকেট টিম গঠন করা হবে। নারী ক্রিকেটের পৃষ্ঠপোষক তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, পুরুষ শাসিত সমাজে সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে নারীর অংশীদারিত্ব নিশ্চিত করতেই এমন একটি উদ্যোগ নেয়া হয়েছে।

টুর্ণামেন্টে মোট আটটি নারী ক্রিকেট দল প্রতিযোগিতা করবে। উপজেলার একটি শিশু সেবাধর্মী প্রতিষ্ঠান ও সাতটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শিশু পল্লী প্লাস, তেলিহাটী উচ্চ বিদ্যালয়, টেপিরবাড়ী আনসার উচ্চ বিদ্যালয়, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়, কবি নজরুল মডেল স্কুল, আলহাজ্ব নওয়াব আলী উচ্চ বিদ্যালয়, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় ও মোসেলহ উদ্দিন উচ্চ বিদ্যালয়।

ক্রিকেট টিমের কোচ মনিকা জানান, তিনি বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে অংশগ্রহনকারী নারী ক্রিকেটারদের নিয়মিত চর্চা করিয়েছেন। নারী ক্রিকেটের আটটি টীম গঠন করে ইতোমধ্যেই ক্রিকেটে গ্রামের নারীরা যোগ্যতার প্রমাণ রেখেছে। এদের মধ্যে থেকে বাছাই করে একটি টিম জাতীয় পর্যায়ে খেলতে পারবে বলে ও আমরা প্রত্যাশা করছি।

এর আগে শিশু পল্লী প্লাসের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ৯টায় শিশু পল্লী প্লাস চত্বরে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং বৈদেশিক পরিচালক প্যাট্রিসিয়া এ্যান ভিভিয়ান কার।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, শিশু পল্লী প্লাসের চেয়ারম্যান এস এস আলম চৌধুরী, ওভারঅল অপারেশন মোজাম্মেল হক, তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, বিভিন্ন পর্যায়ের স্টাফ, দুঃস্থ শিশু এবং মা।

প্রসঙ্গত, শিশু পল্লী প্লাস মা ও দুঃস্থ শিশু-কিশোরদের বিনামূল্যে সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালে মা বাবা হারা শিশু, সন্তান লালন পালনে অক্ষম পরিবারের শিশু, সর্বোপরি দু:স্থ অসহায় শিশু এবং অপেক্ষাকৃত জীবন ধারণে অক্ষম নারী এবং মা’দের কে নিয়ে যাত্রা শুরু করে। দেশের বাইরের কয়েকজন উদ্যোক্তা একত্রিত হয়ে এই প্রতিষ্ঠানটি শুরু করেন। গত ৩১ বছরে এ প্রতিষ্ঠানটি ১১২৭ জন মা’কে এবং ৩৪৬৬ জন শিশুকে সেবা প্রদান করে স্বাবলম্বী করে গড়ে তোলে। সেবা গ্রহণ কারীরা শিশু পল্লী প্লাসের আবাসিক কর্মসূচির মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা গুলো ভোগ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD