শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

শ্যামনগরে আ.লীগ ও বিকল্পধারার সমর্থকদের মধ্যে সংঘর্ষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগরে নৌকা ও বিকল্পধারার সমর্থকদের মধে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় মারাত্মাকভাবে আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ২৭ শে ডিসেম্বর দুপুরে শ্যামনগর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এই আসনের বিকল্পধারার প্রার্থী এইচএম গোলাম রেজা জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার দলের সাতজন সমর্থক আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটর সাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হয়। আহত মিজানুর রহমান,কামাল হোসেন ও বাপ্পীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার জন্য তিনি নৌকার সমর্থকদের দায়ী করেন।
এছাড়া একই আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রাথী এস এম জগলুল হায়দার জানান, বুধবার তার দলীয় সাধারন সম্পাদক আতাউল হক দোলনের ওপর হামলার প্রতিবাদ জানানোর চেষ্টার সময় গোলাম রেজার সমর্থকদের হামলায় আবদুল হাকিম ও আবু আলমসহ আরও আটজন আহত হয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে একটু গোলমাল হয়েছে। কিন্তু এখন পরিস্থীতি শান্ত আছে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD