শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

শোভন সভাপতি ও রব্বানীকে সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডটকম: বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. রেজানুল হক চৌধুরী শোভন সভাপতি ও গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

সংগঠনটির বিপুল সংখ্যক নেতা-কর্মী সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত কমিটি গঠনের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে সর্বসম্মতভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অর্পিত ক্ষমতাবলে আগামী দুই বছরের জন্য তাদের এই পদে নির্বাচন করে কমিটি অনুমোদন দেন তিনি ।

ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মো. রেজানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী একই বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।

একইদিনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সঞ্চিত চন্দ্র দাস। একইভাবে ঢাকা মহানগর উত্তর সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহীম। তার সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর হমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মেহেদি হাসান। তার কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জোবায়ের হোসেন। কেন্দ্রীয় কমিটির ন্যায় এই তিন কমিটিও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি:
সভাপতি: মো. রেজানুল হক চৌধুরী শোভন
সাধারণ সম্পাদক: গোলাম রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা:
সভাপতি: সাদ্দাম হোসাইন
সাধারণ সম্পাদক: সঞ্জিত চন্দ্র দাস

ঢাকা মহানগর ( উত্তর ):
সভাপতি: মো. ইব্রাহিম
সাধারণ সম্পাদক: সাইদুর রহমান হৃদয়
শোভন সভাপতি ও রব্বানীকে সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ঢাকা মহানগর(দক্ষিণ ):
সভাপতি: মেহেদী হাসান
সাধারণ সম্পাদক: মো. জোবায়ের আহমেদ
এর আগে গত ১২ মে কমিটি ঘোষণা ছাড়াই ছাত্রলীগের কাউন্সিল শেষ হয়েছিল। এরপরে লম্বা সময় ধরে যাচাই বাছাই শেষে এই কমিটি ঘোষণা করা হলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD