শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

“শেখ হাসিনার নেতৃত্বে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মস্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে। সনাতন ধর্মালালম্বীসহ সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তি পূর্ণভাবে পালনের সুযোগ পেয়েছে।

রবিবার দুপুরে সিরাজগঞ্জে তাঁর বাসভবনে জাতীয় সাংবাদিকদের সাথে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজার সার্বিক শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, যত দিন আওযামীলীগ ক্ষমতায় থাকবে, ততদিন সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পাবে। তিনি বাংলাদেশের উন্নয়নে এদেশের সকল ধর্মের মানুষ সমান অংশীদার উল্লেখ করে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিযে যাচ্ছে। দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। জঙ্গীবাদের মদদদাতারা ক্ষমতায থাকলে দেশ অশান্ত থাকে। ধর্ম নিরপেক্ষ রাস্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। এদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে দাঁড় করানোই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। এ অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে দলমত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা করারও আহবান জানান আওয়ামীীগের এই সিনিয়র নেতা।
এর আগে শনিবার রাতে আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মোহাম্মদ নাসিম তার শহরের বাসভবনে রাজনীতির সার্বক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এ সময় দলের সহ-সভাপতি হাজী ইসহাক আলী, অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, শামসুজ্জামান আলো, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, শেখ সেলিম আহম্মেদ, দানিউল হক মোল্লা অ্যাড. আব্দুল হাকিম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এং সাবেক সভাপতি জাকির হোসেন লিমন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD