শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য:সুপ্রদীপ চাকমা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি সদরে মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন ।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় বলে থাকেন- ৫ই আগস্টের পরিবর্তন এসেছে সবার জন্য। প্রধান উপদেষ্টা গত ১১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে একটি আধুনিক পরিবর্তনশীল বৈসম্যমুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায় দায়িত্ব রয়েছে। উপদেষ্টা বলেন, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। আমি চাই পার্বত্য অঞ্চলে কোয়ালিটি education, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ও লাইভলিহুড এর উপর কাজ করতে। তিনি এই বিষয়ে সকলের সহযোগিতা চান।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মোনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাত্রাবাসে এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবে।

মোনঘর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মিজ নিরুপা দেওয়ান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান,রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, ভান্তে শ্রদ্ধালংকার মাহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজের পরিচালক ও অধ্যক্ষ অশোক কুমার চাকমা, মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি নিশান চাকমা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD