শিরোনাম :
তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতায় গুরুত্ব জাতিসংঘ ফোরামে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

শীতে ত্বক ফর্সা রাখার উপায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা জার্মানি:

শীতে ত্বক উজ্জল ও ফর্সা রাখা আমাদের জন্য শুধু কঠিন ব্যাপারই নয় একটি বড়ো চ্যালেঞ্জও বটে। কিন্ত স্বাভাবিক কিছু নিয়মের দিকে লক্ষ্য রেখে আমাদের ত্বকের পরিচর্যা করলে আমরা পেতে পারি উজ্জল ও দ্বীপ্তময় ত্বক । চলুন যেনে নেয়া যাক কি কি উপায়ে আমাদের ত্বককে আরও উজ্জল করতে পারি :

১. ভূল নির্বাচন:- শীতের দিনে চেহারা মলিন ও কালো দেখানোর প্রথম কারণ ভুল ক্রিম নির্বাচন। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাঁদেরকে যেন কালো আরও বেশি দেখায়। দেখেশুনে বুঝে নিজের জন্য এমন ক্রিম নির্বাচন করুন যেটা সহজে মুখের সাথে মিশে যায় ও চিটচিটে ভাব তৈরি করে না। অতিরিক্ত তৈলাক্ত ক্রিম পরিবেশের ধুলোবালি মখে আটকে ফেলে, ফলে নষ্ট হয়ে যায় চেহারার সৌন্দর্য। ত্বকে ময়লা জমে আপনাকে দেখায় কালো।

২. টমেটো:- ত্বকের রঙ উজ্জ্বল করার জন্য একদিন পর পর ব্যবহার করুন তাজা টমেটো। একটি টমেটোর পাল্প পুরোটা বের করে নিন, এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য মুলতানি মিশিয়ে ব্যবহার করুন মুখে-গলায়-হাতে। গোটা শীত জুড়েই ত্বক থাকবে ঝলমলে।

৩. পাকা পেঁপে:- এই শীতে ত্বক নরম ও ফর্সা করতে আরেকটি চমৎকার উপাদান হতে পারে পাকা পেঁপে। পাকা পেঁপে চটকে নিয়ে তার সাথে মধু, সামান্য কাঁচা হলুদ ও কাঁচা দুধ মিশিয়ে মুখে-গলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এটা করতে পারেন, ত্বক হয়ে উঠবে ঝলমলে।

৪.ক্ষতিকর রোধ:- রোদে বের হবার আগে অবশ্যই ছাতা ব্যবহার করুন। শীতের ত্বক যতই মিষ্টি লাগুক অনুভব করতে, আসলে কিন্তু গ্রীষ্মের রোদের মতই ক্ষতিকর। একই সাথে খুব বেশি গরম পানি দিয়েও গোসল করবেন না। এতে আপনার ত্বকের সৌন্দর্য ও প্রাকৃতিক রঙ, দুটোই হারাবে।

৫. অলিভ অয়েল:- গোসলের আগে মুখ সহ পুরো শরীরে ভালো করে অলিভ অয়েল ম্যাসাজ করুন। তারপর ৩০ মিনিট অপেক্ষা করুন, ত্বককে সময় দিন তেল শুষে নেবার। তারপর গোসল সেরে ফেলুন। ত্বক একই সাথে থাকবে ঝলমলে, ফর্সা ও নরম।

৬. খাবার:- সে সাথে খাবেন প্রচুর পানি ও শাকসবজি। অবাক হচ্ছে? অবাক হবার কিছু নেই। শীতকালে আমরা পানি খাওয়ার পরিমাণ একেবারেই কমিয়ে দেই, ফলে ত্বক হারায় স্বাভাবিক উজ্জ্বলতা। আর কেবল শীত বলে নয়, যে কোন মৌসুমেই সহজলভ্য শাকসবজি ও ফল আপনাকে সুস্থ ও সুন্দর রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD