শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুদের প্রতি সহিংসতা ‘ভয়াবহ মাত্রায়’ পৌঁছেছে : জাতিসংঘ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫

২০২৪ সালে বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাতে শিশুদের ওপর সহিংসতার মাত্রা রেকর্ড পরিমাণে বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংঘাতময় অঞ্চল যেমন ফিলিস্তিনের গাজা কিংবা আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র—সবখানেই এই সহিংসতার ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

গত বৃহস্পতিবার (১৯ জুন) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে, সশস্ত্র সহিংসতায় শিশুদের ওপর অত্যাচার, হত্যাকাণ্ড ও শারীরিক ক্ষতির হার নজিরবিহীনভাবে বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে গুরুতর সহিংসতার ঘটনা ছিল ৪১ হাজার ৩৭০টি, যার মধ্যে ৩৬ হাজার ২২১টি ঘটেছে চলতি বছরেই। বাকি ৫ হাজার ১৪৯টি ঘটনা ২০২৩ সালে ঘটলেও তা যাচাই-বাছাই করা হয়েছে ২০২৪ সালে। গত ৩০ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ সহিংসতার রেকর্ড।

সশস্ত্র সংঘাতে কেবল সহিংসতার সংখ্যাই নয়, বর্বরতার প্রকৃতিও বেড়েছে। ২০২৪ সালে সাড়ে চার হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে এবং ৭ হাজারের বেশি শিশু আহত হয়েছে। এমনকি বহু শিশু একাধিকবার সহিংসতার শিকার হয়েছে। জাতিসংঘ জানায়, এ বছর ২২ হাজার ৪৯৫ জন শিশু বহু ধরনের সহিংসতার সম্মুখীন হয়েছে।

জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বা বলেন,

“যে ২২ হাজার ৪৯৫ শিশুর এখন স্কুলে পড়া বা মাঠে খেলাধুলা করার কথা, তারা আজ শিখছে কীভাবে গোলাগুলি আর বোমার মধ্যেও বেঁচে থাকতে হয়। এই শিশুদের আর্তনাদ আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো।”

তিনি আরও বলেন,

“এই অবস্থা আমাদের জন্য একটি গুরুতর সতর্ক সংকেত। কারণ আমরা এখন মানবিক সংকটসীমার কিনারায় পৌঁছে গেছি।”

জাতিসংঘ প্রতিবছর বিশ্বের প্রায় ২০টি সংঘাতময় অঞ্চলে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করে এবং একটি বিশেষ তালিকা প্রকাশ করে, যা পরিচিত ‘লজ্জার তালিকা’ নামে। সেখানে শিশুদের ওপর সহিংসতার জন্য দায়ীদের নাম প্রকাশ করা হয়।

এ বছর সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে হাইতির একটি সশস্ত্র গ্যাং জোট, যারা শিশু হত্যা, অঙ্গহানি, অপহরণ, যৌন সহিংসতা এবং মানবিক সহায়তা থেকে শিশুদের বঞ্চিত করার মতো অপরাধে জড়িত।

এছাড়া ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ফিলিস্তিনি সংগঠন হামাসের নামও সেই তালিকায় স্থান পেয়েছে, যারা পূর্ববর্তী বছরের মতো এবারও শিশুদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উৎস: এএফপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD