শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

শিশুকে চড় মেরে সমালোচনার মুখে ফরাসী ধর্ম যাজক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: শিশুর কান্না থামাতে চড় মেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি এক ধর্ম যাজক৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়লে তাকে তাৎক্ষণিক অবসরে পাঠিয়েছে কর্তৃপক্ষ৷

জন্মের পর শিশুকে বিশুদ্ধ করার খ্রিষ্টান ধর্মীয় প্রক্রিয়া ব্যাপ্টিজম৷ ফ্রান্সের এক গির্জায় এমনই এক অনুষ্ঠানে দুই বছরের ছোট্ট শিশুটিকে নিয়ে এসেছিলেন বাবা-মা৷ কিন্তু খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হতে যাওয়া শিশুটির কান্না থামছিলই না৷

যাজক জাঁক লাক্রোঁ অনেকক্ষণ ধরেই শিশুটিকে থামতে অনুরোধ করছিলেন৷ কিন্তু দুই বছরের শিশু কি আর এত সব বোঝে! তার কান্না বরং বেড়েই চলেছিল৷

ভিডিওতে দেখা যায়, একসময় শিশুটির মুখে ধরে জোর করে নিজের দিকে ফেরান ৮৯ বছর বয়সি যাজক৷ অনেকটা ধমকের সুরেই চুপ করতে বলেন শিশুটিকে৷

তাতেও কান্না না থামলে এক পর্যায়ে শিশুটিকে চড় মেরে বসেন যাজক৷ সাথে সাথেই শিশুটির বাবা-মায়ের মুখ থেকে হাসি উধাও হয়ে যায়৷

দূর থেকে অনেককেই বলতে শোনা যায়, ‘বাচ্চাটিকে মারবেন না’৷ শিশুর মা যাজকের হাত থেকে সন্তানকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন৷ তবে এক পর্যায়ে বাবা তাকে ছাড়িয়ে নিতে সমর্থ হন৷

ভিডিওটি এরই মধ্যে নানা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ একটি ইউটিব ভিডিও পাঁচ দিনেই দেখা হয়েছে ৪৩ লক্ষ বারেরও বেশি৷ প্রায় দেড় হাজার কমেন্টে ব্যবহারকারীরা জানিয়েছেন যাজকের এমন আচরণের নিন্দা৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD