শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে সিডনিতে সংগীত সন্ধ্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

নাইম আবদুল্লাহ সিডনি থেকে : গত ১৮ নভেম্বর (রবিবার) সিডনির স্থানীয় সংগীত দল লাল সবুজ এক দশক পূর্তি উপলক্ষে প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে তার কালজয়ী গান নিয়ে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। সিডনির লুমিয়াস্থ ওয়েস্ট লীগ অডিটোরিয়ামে “রুপালী গীটার” নামের এই সঙ্গীত সন্ধ্যায় স্থানীয় অতিথি শিল্পিরাও অংশগ্রহন করে।

সন্ধ্যা সাড়ে সাতটায় ফারজানা বীথির উপস্থাপনায় ও আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বে লাল সবুজ সঙ্গীত দল আটটি জনপ্রিয় গান পরিবেশন করে।

ত্রিশ মিনিটের নৈশ ভোজের বিরতির পর সঙ্গীত সন্ধ্যার দ্বিতীয় পর্বে লাল সবুজ সঙ্গীত দল ও স্থানীয় অতিথি শিল্পিরা আইয়ুব বাচ্চুর বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে।

লাল সবুজ সঙ্গীত দলে ছিলেন, মাসুদ মিথুন, রহমান, লুতফা, সজল, নাহিদ বিজয় ও মাহাদি। অতিথি শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন, মিঠু, তানভীর, মিনহাজ, মহি, মইনুল ও সোহেল।

মঞ্চ সজ্জা ও পাওয়ার পয়েন্টে নাজমুল চৌধুরী, সাউন্ড কন্ট্রোলে রহমান ও মাহদি দায়িত্ব পালন করেন।

সবশেষে উপস্থাপিকা সকল দর্শক শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সঙ্গীত সন্ধ্যার মিডিয়া পার্টনার ছিল সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল, জয়যাত্রা টেলিভিশন, প্রিয় অস্ট্রেলিয়া ডট কম, বিদেশবাংলা২৪ ডট কম, স্বাধীন কণ্ঠ, বাংলা সিডনি ডট কম, প্রশান্তিকা ও গান বাক্স। স্পন্সর ছিল এইচবিডি সার্ভিসেস, আরিয়ান গ্রোসারিজ, মিন্টু ডিসকাউণ্ট ফার্মেসি, টুকিটাকি গ্রোসারিজ, সেঞ্চুরি ২১ মিন্টু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD