শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই কোটার কমিটি হবে: মোহাম্মদ শফিউল আলম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারে জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই একটি কমিটি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তবে কত দিনের মধ্যে সেই কমিটি হতে পারে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিউল জানান, সোমবারের মন্ত্রিসভা বৈঠকে কোটা নিয়ে কোনো আলোচনা হয়নি, অগ্রগতিও নেই।

কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের জন্য কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এখনও (কমিটি গঠনের প্রজ্ঞাপন) পৌঁছায়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এর অগ্রগতি আমাদের জানাতে বলেছি।

প্রজ্ঞাপন শিগগিরিই জারি হবে কি না- এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, আমরা এমনটাই আশা করি। অনেক দিন বন্ধ ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় ওই বিষয়ে খুব বেশি কাজ আগায়নি।

এর আগে কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।

বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি জানিয়েছিল। কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবিও জানিয়েছিল তারা।

প্রধানমন্ত্রী কোটা বাতিলের কথা বলার পর তারা দ্রুত সেই প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের দাবি জানাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD