ইমাম হোসাইন রাজু থেকে চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. গিয়াস উদ্দিন ও রবিউল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার এ কে এম নুরুজ্জামান বলেন, ওমানের মাসকট থেকে আসা ইউএস বাংলা এয়ার লাইনসের একটি ফ্লাইটে করে আসা গিয়াস উদ্দিনকে তল্লাশি করে পাঁচ কেজি ২শ ৫০ গ্রাম ওজনের ৪৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ২৫ লাখ টাকা।
ওপর দিকে ৭টা ১৫ মিনিটে অবতরণ করা দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটের যাত্রী রবিউল হোসেনের লাগেজ তল্লাশি করে ৭১২ গ্রাম ওজনের কিছু হোয়াইট গোল্ড উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।