এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাক আহমেদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে ৪ শতাধিক মটর সাইকেল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে মত বিনিময় এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন মুস্তাক আহমেদ।
মুস্তাক আহমেদ জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আমার প্রাণপ্রিয় সংগঠণ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন- ২০৪১ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি । বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আজকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন তাতে প্রমাণ হয় আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে আল্লাহর রহমতে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারব ইনশাল্লাহ।