শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

শাহজাদপুরে বিএনপির প্রচারণায় হামলা ও গ্রেফাতারের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

 অফালমগীর কবির সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণায় বাঁধা, হামলা, ভয়ভীতি প্রদর্শন, মামলা ও গ্রেফতারের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে  বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ ও স্হানীয় প্রশাসন একজোট হয়ে নির্বাচনকে তামাশা ও প্রহসনে পরিণত করেছে। প্রতীক বরাদ্দের দিন থেকেই আওয়ামীলীগের সন্ত্রাসীরা ধানের শীষ প্রতিকের প্রার্থী, কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন প্রচারণায় বাঁধা, বাড়িঘরে হামলা ও ভাংচুরসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ভোটারদের মধ্যে আতংকের সৃষ্টি করেছে। যাতে করে ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারে। এসব বিষয়ে একাধিকবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ করলেও তার কোন প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা না নিয়ে বিএনপি-নেতাকর্মীদের নামে গায়েবী মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ন করছে।

এ সময় তিনি নির্বাচন নির্বিঘ্ন করার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি ও সবার জন্য সমান সুযোগ প্রদানের দাবী জানান।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, নাজমুল ইসলাম তালুকদার রানা, যুগ্ন সম্পাদক নূর কায়েম সবুজ, হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক আবু সাইদ সুইট এবং মির্জা মোস্তফা জামান উপস্হিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD