শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীতে শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে মাজারে ৪৯’বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইমাম হোসেন।

গার্ড অব অনার শেষে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক ।

শ্রদ্ধাঞ্জলীর পর রুহের মাগফিরাতে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জৈষ্ঠ্য পুত্র মোহাম্মাদ মোস্তফা কামাল।

মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সহযোদ্ধাকে কাঁধে নিয়ে শত্রুর সঙ্গে প্রাণপণ লড়ে মৃত্যুকে আলিঙ্গণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন রণাঙ্গনের লড়াকু সৈনিক নূর মোহাম্মদ। পরে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

জাতির সূর্যসন্তান নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। যা বর্তমানে নূর মোহাম্মদ নগর নামে পরিচিত। নূর মোহাম্মদের বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মাতার নাম জেন্নাতুন্নেছা মতান্তরে জেন্নাতা খানম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD