শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

শার্শায় নবজাতক চুরির ৮ ঘন্টা পর উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

আরিফুজ্জামান আরিফঃ যশোরের শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকে এক নবজাতক চুরি হওয়ার ৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর বারটার দিকে শার্শা উপজেলার নাভারন বাজারের ‘পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়।

নবজাতকের পিতা যশোরের শার্শা উপজেলার মানকিয়া গ্রামের শরিফুল ইসলাম বলেন, আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টায় টিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়।

পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ্য সন্তান জন্ম দেন প্রসুতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দেয়। এর ঘন্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শার্শা থানার উপ-পরিদর্শক এস আই আবুল হাসান জানান, ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে রাত ৭টার সময় ঝিকরগাছার দোষতিনা গ্রাম থেকে শিশুটি উদ্ধার করা হয় এবং জড়িত সন্দেহে সালমা খাতুন নামে এক মহিলাকে আটক করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD