শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

শান্তিতে নোবেল পেলেন কঙ্গোর দেনিস ও ইরাকের নাদিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

২০১৮ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কঙ্গোর জিনতত্ত্ববিদ দেনিস মুকওয়েজি এবং ইরাকের মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ।

নরওয়েজীয় নোবেল কমিটি (৫ অক্টোবর) এ কথা জানায়। এক বার্তায় বলা হয়, “যৌন নির্যাতনের মতো জঘন্য যুদ্ধাপরাধের দিকে নজর এবং এর মোকাবেলা করতে বিজয়ীরা অসামান্য অবদান রেখেছেন।”

পেশায় একজন জিনতত্ত্ববিদ দেনিস মুকওয়েজি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যৌন নির্যাতনের শিকার নারীদের চিকিৎসা করেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে অবস্থিত পানজি হাসপাতাল পরিচালনা করেন তিনি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালে প্রতি বছর হাজার হাজার নারীকে চিকিৎসা দেওয়া হয়। যৌন নির্যাতনের শিকার এসব নারীদের অনেকের অস্ত্রোপচারের প্রয়োজনও হয়।

আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে নোবেল পুরস্কারের প্রবক্তা আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে এই বিজয়ী দুজনের হাতে শান্তি পুরস্কার তুলে দেওয়া হবে।

এদিকে, ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের ওপর নির্যাতনের কথা বলেন নাদিয়া মুরাদ। তিনি কাজ করেন শরণার্থীদের পক্ষে। দেশটির নারী অধিকার নিয়েও সোচ্চার নাদিয়া ২০১৪ সালে মসুলে আন্তর্জাতিক সন্ত্রাসী দল ইসলামিক স্টেট এর সদস্যদের হাতে বন্দি ছিলেন। সেসময় ধর্ষিতাও হোন সন্ত্রাসীদের হাতে। তথ্য সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD