শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

শাওমি আনছে নতুন স্মার্টফোন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

শাওমি–ভক্তদের জন্য সুখবর। নতুন নকশার স্মার্টফোন আনছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মি মিক্স টু এস নামের নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লি জুন চীনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে নতুন স্মার্টফোন নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। লি জুন বলেছেন, মি মিক্স টু এস স্মার্টফোনটির চারদিক হবে বাঁকানো সিরামিকে তৈরি। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি বিল্টইন স্টোরেজ সুবিধার একটি সংস্করণ বাজারে পাওয়া যাবে।

লি জুন আরও জানিয়েছেন, মি মিক্স টু এস ২৭ মার্চ চীনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। এতে ফিচার হিসেবে থাকবে ম্যাটেরিয়াল ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ওয়্যারলেস চার্জিং সুবিধা, পেছনে খাড়াভাবে বসানো দুটি ক্যামেরা ও তাতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত নানা সুবিধা।

এর আগে শাওমির নতুন এ স্মার্টফোন ঘিরে নানা তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে ফাঁস হয়। স্ল্যাশলিকসে ৬ সেকেন্ডের এক ভিডিও টিজারে দেখানো হয়, শাওমির নতুন স্মার্টফোনটিতে সিরামিক ডিজাইন, পেছনে খাড়াভাবে সাজানো দুই ক্যামেরা সেটআপ ও বেজেললেস ডিসপ্লে থাকবে। সাদা রঙের স্মার্টফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এ ছাড়া শাওমির নতুন স্মার্টফোন ঘিরে ফাঁস হওয়া অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি ও উন্নত ফেস আনলক ফিচারের মতো নতুন কিছু ফিচার।

নতুন স্মার্টফোনটির দাম ও অন্যান্য দেশের বাজারে আসার তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি শাওমি কর্তৃপক্ষ। তবে এর দাম ৩ হাজার ২৯৯ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় ৪৩ হাজার ৫০০ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD