শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি অযত্নে,নেই কোন সংস্কার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি অযত্ন অবহেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলা পৌর শহরের পিকে বিশ্বাস রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি অযত্ন অবহেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তত্ত্বাবধায়কের দায়িত্ব জেলা পরিষদ থাকলেও ১৮ বছরেও এটি সংস্কার বা এর চারপাশে সীমানা প্রাচীর ও গেট নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, এই স্মৃতিস্তম্ভে ৭১’র মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের উপজেলা ওয়ারী নাম খোদাই না করে শিল্পীর দ্বারা তুলি দিয়ে লেখা হয়। এই স্মৃতিস্তম্ভ নির্মাণের সময় নামগুলো খোদাই করে রাখার ক্ষেত্রে যথেষ্ট যত্নবান না হওয়ায় অনেক মুক্তিযোদ্ধার নাম মিশে যাচ্ছে।

এদিকে সীমানা প্রাচীর না থাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের এই চত্বরটিতে এখন কুকুর, গরু, ছাগলের আখড়ায় পরিণত হয়েছে। এছাড়া দিনের বেলায় এখানে ভিক্ষুকরা বসে ভিক্ষাবৃত্তির কাজসহ অবসর যাপন করেন। শুধু তাই নয়, রাতের বেলায় ভাসমান পতিতারা এই চত্বরের আশেপাশে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। তদুপরি গাঁজা, ইয়াবা, হিরোইনসহ নানা মাদক দ্রব্য এই এলাকায় ও সাবেক জজ কোর্ট চত্বরেই বেচাকেনা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া এই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের চারপাশে গড়ে উঠেছে নানা ধরণের পন্যের দোকানপাট।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু সাংবাদিকদের জানান, গত ২০০১ সালে সাবেক জেলা জজ কোর্ট চত্বরে গণপূর্ত বিভাগ প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এই স্মৃতিসম্ভটি নির্মাণ করেন।

পরবর্তীতে এটি তত্ত্বাবধান করার জন্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘকাল অতিক্রান্ত হলেও জেলা পরিষদ এটি তত্ত্বাবধান বা সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি।

এর চারপাশের গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD