শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শরিকদল গুলো নিয়ে বিপাকে বি.চৌধুরীর যুক্তফ্রন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০১৯
অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী

জার্মান-বাংলা ডেস্ক: বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট কি সরকারের অংশ না বিরোধী দলে, তা পরিষ্কার করতে জোটের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছেন শরিক দলগুলো।কৃষক ধানের ন্যায্যমূল্য না পাওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে জোটের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে শরিক দলগুলো।শিগগিরই এসবের স্পষ্ট জবাবসহ জোটকে সক্রিয় করা না হলে বাংলাদেশ ন্যাপ ও কয়েকটি দল যুক্তফ্রন্ট ছাড়তে পারে।

যুক্তফ্রন্টের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া জার্মান বাংলাকে ২৪ কে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের পক্ষে লড়াই করার জন্যই আমাদের রাজনীতি। শুধু সরকারের তোষামোদ করার রাজনীতি না। গত ৬ মাসে সরকারের নানা ভুল ও দুর্নীতি নিয়ে দলগতভাবে আমরা কথা বললেও জোটগতভাবে কিছুই করিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি, কৃষক ধানের ন্যায্যমূল্য না পাওয়া, পাট শ্রমিকদের মজুরি, নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে- এসব ক্ষেত্রে আমাদের ভূমিকা কী? জনগণের পক্ষে কর্মসূচি নির্ধারণে ব্যর্থ হলে সে জোটের প্রয়োজনীয়তা থাকে না। রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানটা কোথায়? এটা অবশ্যই পরিষ্কার করতে হবে। নইলে আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন জার্মান বাংলা ২৪ কে বলেন, শরিকদের মধ্যে ক্ষোভ নেই। আমরা কী পেলাম- এসব আর কী। মহাজোটের যে বিশাল বিজয়, এটাই তো আমাদের বড় প্রাপ্তি। এখন জনে জনে সবাইকে তো সুযোগ-সুবিধা দেয়া সম্ভব না। শরিকদের যার যার অবস্থান থেকে কথা বলতেই পারেন। তিনি বলেন, আসলে সত্যিকারভাবে আমরা যারা যুক্তফ্রন্ট করি, তারা নিরুৎসাহিত ছিলাম। কারণ মাত্র দুটি আসন পেয়েছি। তারপর তো উপজেলা নির্বাচন হল। এখন আমরা সক্রিয় হচ্ছি। ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সক্রিয় হওয়ার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। কৃষক ইস্যুতে আমরা শিগগিরই মাঠে নামব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন জোট যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। কিন্তু নির্বাচনের পর থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই জোটকে চাঙ্গা করতে শুক্রবার রাজধানীর ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে যুক্তফ্রন্টের বিশেষ বৈঠক ডাকা হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সভায় যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, জাতীয় সংসদে যুক্তফ্রন্টের যে দুই সদস্য আছেন, তাদের ভূমিকা আসলে কী? কৃষক ধানের মূল্য পাচ্ছে না, পবিত্র রমজানের সময় পাট শ্রমিকরা মজুরির দাবিতে রাজপথে অবস্থান নিয়েছিল; সে সময় ওই দুই সংসদ সদস্য কী ভূমিকা রেখেছেন? তারা কোনো ধরনের ভূমিকা আদৌ নিয়েছেন কি না, জাতি তো জানেই না। এমনকি আমরাও জানি না। শমসের মবিন আরও বলেন, রাজনীতি জনগণের জন্য। সুতরাং জনগণের পক্ষে রাজনীতি করতে না পারলে জনগণ কোনোদিন ক্ষমা করবে না।

যুক্তফ্রন্টের শরিক দলের এক শীর্ষ নেতা জার্মান বাংলা ২৪ কে বলেন, নির্বাচনের আগে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য বি চৌধুরীকে ছেড়ে চলে যায়। তিনি তখন একেবারেই রাজনীতি-শূন্য হতে চলছিলেন। তার সেই দুঃসময়ে আমরা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে ৩টি দল যুক্তফ্রন্টে যোগ দিই। কিন্তু ২০ দলীয় জোট ছেড়ে যে স্বপ্ন নিয়ে আমরা বি চৌধুরীর আহ্বানে যুক্তফ্রন্টে যোগ দিয়েছিলাম, নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে ফ্রন্টের কর্মকাণ্ডে তা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। নির্বাচনের আগে সরকারি দলের সঙ্গে সমঝোতা ও আলোচনার মাধ্যমে জোট শরিকদের আসন ভাগাভাগির আশ্বাস দেয়া হলেও কার্যত তিনি তা করেননি বা করতে ব্যর্থ হয়েছেন। শুধু নিজ দল বিকল্পধারার দুই নেতার আসন নিশ্চিত করা ছাড়া সরকারি দলের সঙ্গে যুক্তফ্রন্টের চেয়ারম্যান শরিকদের জন্য ন্যূনতম দরকষাকষি করেননি।

বিকল্পধারার মহাসচিব মেজর মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহি বি চৌধুরীর নির্বাচনী প্রতীক আওয়ামী লীগের নৌকা মার্কা নিশ্চিত করেই তিনি সন্তুষ্ট থেকেছেন। মূলত এসবসহ নানা বিষয় নিয়ে শরিকরা ক্ষুব্ধ।

যুক্তফ্রন্টের আরেক শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী জার্মান-বাংলা ২৪ কে বলেন, এখন আমরা কি সরকারি দলে আছি না বিরোধী দলে- সে ব্যাপারে যুক্তফ্রন্টের শুক্রবারের সভায় একটা জিজ্ঞাসা ছিল। সরকারে থাকলে কীভাবে আছি আবার বিরোধী দলে থাকলে দেশে বিভিন্ন যে অনিয়ম হচ্ছে সে ব্যাপারে বিবৃতি বা কোনো কর্মসূচি পালন করিনি কেন? এসব বিষয় সভায় উপস্থাপন করা হয়েছে।
সূত্র জানায়, সভায় যুক্তফ্রন্টের শরিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের বিষয়ে যুক্তফ্রন্টের মূল্যায়ন যেমন পরিষ্কার নয়, উপজেলা নির্বাচন নিয়েও আমরা অন্ধকারে ছিলাম। যুক্তফ্রন্টের রাজনীতি আসলে কী? উদ্দেশ্যই বা কী? জাতীয় নির্বাচনের পর কৃষক ধানের ন্যায্যমূল্য না পাওয়াসহ বেশ কয়েকটি ইস্যুতে অন্যান্য রাজনৈতিক জোট কর্মসূচি পালন করলেও যুক্তফ্রন্ট করেনি। সভায় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের পক্ষে লড়াই করার জন্যই আমাদের রাজনীতি। আমরা কি তা করতে পারছি? না পারলে এই ফ্রন্টের বিষয়ে নতুন করে ভাবতে হবে। রাজনীতির প্রয়োজনে নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নৌকা মার্কায় দু’জন এমপি বানালেই ফ্রন্টের রাজনীতি শেষ হয়ে যায় না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD