শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শরণার্থী শিবির থেকে পালানো রোহিঙ্গাদের কোনভাবেই থামানো যাচ্ছে না: পুলিশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ মে, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
বিশ্বায়নের এই যুগে শরণার্থী সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে এশিয়াতে শরণার্থী সমস্যা সংকট প্রবল। রোহিঙ্গারা বাংলাদেশের গলার কাঁটা ইতোপূর্বে প্রমাণিত হয়েছে এই রোহিঙ্গা বাংলাদেশের সামাজিক অপরাধ প্রবণতাকে আরো বৃদ্ধি করেছে সমস্যাটা জটিলতার আকার ধারণ করেছে।
কক্সবাজারে আটক রোহিঙ্গাদের একাংশ
পুলিশ এবং কোস্ট গার্ড সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয়ার গত কয়েকদিন আগে রাতে ৮৪ জন রোহিঙ্গাকে আটক করেছে।এদের মধ্যে ৬৭ জনকে আটক করেছে পুলিশ এবং ১৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।কক্সবাজারের টেকনাফ এবং পেকুয়া থেকে আটক করা হয়।

সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে গত ছয় মাসে দুশ’রও বেশি রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।এক সপ্তাহ আগে ঢাকা থেকে ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।ক্যাম্প থেকে বিভিন্ন উপায়ে বের হয়ে মালয়েশিয়া যেতে উদগ্রীব রোহিঙ্গারা।

তারা যাতে ক্যাম্প থেকে বেরিয়ে অন্য জায়গায় যেতে পারে সেজন্য উখিয়া এবং টেকনাফের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

কিন্তু তারপরেও নানা উপায়ে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে আসছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, রোহিঙ্গারা নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট এড়িয়ে পাহাড়-জঙ্গলের ভেতর দিয়ে এলাকা থেকে বেরিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “তারা এখন লোকাল ভাষা শিখে গেছে। পোশাক লোকালদের মতো পরছে। চেকপোস্ট দিয়ে দুই-চারজন যারা আসছে তারা স্পষ্টভাবে বলছে যে ঐ জায়গায় যাব। এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে।”

মালয়েশিয়া যাবার চেষ্টা কালে বিভিন্ন সময় যেসব রোহিঙ্গাকে আটক করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ নারী।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নারীদের নিয়ে কাজ করেন একটি বেসরকারি সংস্থার কর্মী শিউলি শর্মা।

তিনি বলেন, রোহিঙ্গা নারীদের অনেকেই মালয়েশিয়া গিয়ে বিয়ে করার স্বপ্নে বিভোর। তাঁরা মনে করে যে মালয়েশিয়া যেতে পারলে তাদের ভালো বিয়ে হবে। এ ধারণা থেকেই তাদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে মালয়েশিয়ায় যেতে আগ্রহী।

“রোহিঙ্গা নারীরা মনে করে বিয়েটাই সবকিছু। তারা মনে করে ক্যাম্প থেকে বের হয়ে নিজেদের মতো করে একটা লাইফ তৈরি করবে,” বলছিলেন মিজ শর্মা।

মালয়েশিয়া যেতে উদগ্রীব রোহিঙ্গাদের এমন মানসিকতাকে পুঁজি করছে মানব পাচারকারীরা।

তাছাড়া কিছু রোহিঙ্গা আছে যাদের স্বজন মালয়েশিয়ায় অবস্থান করেছ।তারা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত স্বজনদের মালয়েশিয়া নেয়ার জন্য যোগাযোগ করে। এক্ষেত্রেও মানব পাচারকারীদের সহায়তা নেয়া হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন বলেন, বিভিন্ন সময় পুলিশ মানব পাচারকারীকেও আটক করেছে।
পুলিশ মনে করছে, রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলে সেখান থেকে রোহিঙ্গারা অনায়াসে বের হতে পারবে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD