“শব্দাশ্ব” এর জন্ম হয়েছিল তিন বছর আগেই।যখন থেকে “লেখকের স্বাধীনতা” গ্রুপটির পথ চলার শুরু। শব্দাশ্ব আমাদের মনের মধ্যে এত কাল সযত্নে লালিত এক প্রক্রিয়ায় বেড়ে উঠেছিলো তার সমস্ত প্রকাশভঙ্গি টুকু নিয়ে। তাই ‘শব্দাশ্ব’কে শুধুমাত্র একটা সংকলন ভাবলে ভুল করা হবে। শব্দাশ্ব হলো আমাদের অক্ষরের দিনপঞ্জি। এই হল লেখকের স্বাধীনতা গ্রুপের স্বপ্নদ্রষ্টাদের অভিমত। বস্তুত লেখকের স্বাধীনতাকে একটা সাধারন সাহিত্যচর্চার গ্রুপ মনে হলেও, আসলে লেখকদের স্বাধীনতা সেটা কখনোই ছিলনা। এর সম্পর্কে বলতে গেলে বলা যায়, লেখকের স্বাধীনতা হল বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী লেখকদের স্বাধীন মত প্রকাশের এক অনন্য মুক্তাঙ্গন। যা আজকের অনিবার্য ভিত। ‘শব্দাশ্ব’ নামকরণের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে ওঠে এর শক্তিমত্তার কথা। শব্দের অভ্যন্তরের যে প্রচন্ড শক্তি নিহিত আমরা তাকে একত্রিত করার চেষ্টা করেছি। তারপর সেই গতিশীল শব্দকে সংকলিত করে পাঠকের রসাস্বাদন এর এটি প্রথম প্রকাশ। তাই সব গতিশীলতার বৈশিষ্ট্য নতুন নতুন প্রকাশভঙ্গিতে থাকবে এটাই আমাদের সর্বতোভাবে প্রচেষ্টা হয়ে থাকবে।
বস্তুত লেখকের স্বাধীনতাকে কোনোভাবেই লেখকদের থেকে আলাদা করা যায় না, করা উচিত না। শব্দাশ্ব হলো লেখকের স্বাধীনতার মূর্ত রুপ।লেখকের স্বাধীনতার ভার্চুয়াল পৃথিবীর বাইরে গিয়ে তাকে ছুঁয়ে দেখার এক অসামান্য মাধ্যম। শব্দাশ্ব এর সম্পাদকীয়তে এমনি সব সাহসী আশাবাদ ব্যক্ত করেছেন সম্পাদকগণ। তিনজন লেখকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে শব্দাশ্ব। এরা হলেন রুবানা ফারাহ আদিবা, অর্ঘ্য রায় চৌধুরী এবং লীনা রায় চৌধুরী। রুবানা ফারাহ আদিবা (উর্মি) শৈশব এবং কৈশোর কেটেছে ঢাকা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলে। বর্তমান ডালাস-টেক্সাসে প্রবাসী। অবসরে লেখালেখি, সংগীত চর্চার পাশাপাশি বাংলা রেডিও অনুষ্ঠান ‘এক কাপ চা’এর নিয়মিত উপস্থাপক। অর্ঘ্য রায় চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানিত স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রিটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা শেষে বর্তমান রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত। কবি এবং লেখক হিসেবে বহুল পরিচিত। অর্ঘ্য রায় চৌধুরীর বেশকিছু বই এবং লেখা দেশে এবং বিদেশে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। লীনা রায় রায় চৌধুরী উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে এক সাংস্কৃতিক পরিমণ্ডলে শৈশব-কৈশোর, বড় হয়ে ওঠা।লেখাপড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বি.এ (অনার্স)।বর্তমানে কলকাতা। ভালোবাসা – সাহিত্য এবং সংগীত। স্বপ্ন জুড়ে আছে নাচ।
শব্দাশ্বর বইটিতে ছোটগল্প, অনুগল্প, জীবন কাহিনী, অনুবাদ কাহিনী, জীবন স্মৃতি এবং ১৫ টি কবিতা রয়েছে। শব্দাশ্ব সংকলনটিতে লিখেছেন রবিউল হক বক্সী,জামান একুশে, অনিমেষ গুপ্ত, মোঃ জসিম, সিরাজুল ইসলাম, দিব্যেন্দু ধর,লীলা রায় চৌধুরী, প্রজ্ঞা মৌসুমী, রোবাইদা নাসরিন, তুলিকা দত্ত, শওকত আহসান ফারুক, ত্রিশাখ জলদাস, সাইদ মিমি, মো. আবু নওশাদ (আনন্দ),চঞ্চল বাগ, শ্রীলেখা মুখার্জি, পৌলোমী দে পুরকাইত, পিয়ালী বসু ঘোষ, অজয় রতন বড়ুয়া, অনুপম দত্ত, অর্ঘ্য রায় চৌধুরী, চন্দ্রানী গোস্বামী, সুলতানা শিরিন, আরেফা তাসনিম,নাজমুন নাহার শান্তা, নীল অঞ্জন, মুহাম্মদ আসাদুল্লাহ, তরুণ প্রামানিক, অমিতা মজুমদার, চিরন্তন ভট্টাচার্য্য, আবু সাঈদ আহমেদ, দেবব্রত সরকার, অপরাজিতা ভট্টাচার্য, লুৎফর হোসেন,কৌশিক দাস, অনির্বাণ সরকার, মৌসুমী মৌ,সৌরিন মুখার্জি, পৌলোমী মুখার্জি, ভবেশ দাস, জয়শ্রী গাঙ্গুলী, রুবানা ফারাহ আদিবা ( ঊর্মি),সুরাইয়া হালিম,ইভানা ফেরদৌস ও নীলিমা সুলতানা নীলা।