শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শত্রুকে শাস্তি দিতে কঠিন অঙ্গীকার খামেনির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫

তীব্র সংঘাতময় ১০ দিন পার করে ১১তম দিনে পা রেখেছে ইরান-ইসরায়েল। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হামলায় নতুন মোড় নিয়েছে এ সংঘাত। শক্তিশালী শত্রুপক্ষের সামনে নতি স্বীকার না করে বরং আরও তীব্রভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান। ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটকে শাস্তি দিতে কঠিন অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে মার্কিন হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচালিত ইসরায়েলের এ অভিযানের শুরুতেই সেনাপ্রধানসহ অন্তত ২০ জন শীর্ষস্থানীয় কমান্ডার ও বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী হারায় ইরান; জবাবে শুরু করে পাল্টা হামলা। সংঘাতময় টানা ৯ দিন অতিবাহিত হওয়ার পর গত শনিবার (২১ জুন) রাতে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিন পারমানবিক স্থাপনায় বড় ধরনের ক্লাস্টার বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এদিকে নিরাপত্তার স্বার্থে সংঘাতের শুরু থেকেই নিজ বাসভবন ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন তিনি।

আশঙ্কা করা হচ্ছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হত্যা করতে পারে ইরানের আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতার অধিকারী এ নেতাকে। তবে, তেমনটা ঘটলে দ্রুত সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনাও দিয়ে রেখেছেন তিনি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD