শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

লেবাননে বাংলাদেশকে সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতির শীর্ষক সেমিনার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ মে, ২০১৮

জাসিম উদ্দীন সরকার, লেবানন : জাতিসংঘ কর্তৃক ১৭ মার্চ ২০১৮ তারিখে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি প্রদান করা হয়। মর্যাদাপূর্ণ এ অর্জন ও স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বৈরুত এবং ইসতিশারিয়া-আইএসসিএস (ISTICHARIA-ISCS) নামক থিংক ট্যাংক যৌথভাবে ১৫ মে, ২০১৮ ইং তারিখে বেইতমেরি মিউনিসিপ্যালিটির কনফারেন্স রুমে “ Bangladesh’s Graduation from LDC: Prospects of Business, Investment and Connectivity” শীর্ষক এক গোল টেবিলের আয়োজন করা হয়।

গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। বৈঠকে রাষ্ট্রদূত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বৈঠকে লেবাননের বিভিন্ন স্থরের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী, মিডিয়া ব্যক্তিত্ব ছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহন করেন এবং মান্যবর রাষ্ট্রদূতের উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন। আলোচনা শেষে রাষ্ট্রদূত তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বৈঠকের শুরুতে ১০টি মেগা প্রকল্পসহ বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর ১০ মিনিটের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সেসময় উপস্থিত প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং তারা বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD