শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

লি জে-মিয়ংয়ের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল মঙ্গলবার, সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন।

লি জে-মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সি চিন পিং তাকে আবারও অভিনন্দন জানান। তিনি বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া ঘনিষ্ঠ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৩ বছর ধরে দু’দেশ আদর্শ ও সামাজিক ব্যবস্থার পার্থক্য অতিক্রম করেছে, সক্রিয়ভাবে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে উত্সাহিত করেছে এবং অভিন্ন উন্নয়ন অর্জন করেছে। একটি সুস্থ, স্থিতিশীল ও ক্রমাগত গভীরতর চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ক সময়ের ধারা ও দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ, এবং আঞ্চলিক এমনকি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহায়ক।

তিনি জোর দিয়ে বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার উচিত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যে অটল থাকা, সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বের দিকনির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলা, জয়-জয়ের লক্ষ্যে অটল থাকা, চীন-দক্ষিণ কোরিয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে উচ্চতর পর্যায়ে উন্নীত করা, দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনা এবং পরিবর্তিত ও বিশৃঙ্খল আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে আরও নিশ্চয়তা সঞ্চার করা। দু’দেশের আরো উচিত বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও বিনিময় জোরদার করে কৌশলগত আস্থা বাড়ানো, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বহুপক্ষিক সমন্বয় জোরদার করা, একসঙ্গে বহুপাক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষা করা, সাংস্কৃতিক আদান-প্রদান গভীরতর করে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগকে সম্মান করা, দু’দেশের সম্পর্ক সঠিক দিকে এগিয়ে নেয়া নিশ্চিত করা।

 

লি জে-মিয়ং, সি চিন পিংয়ের সাথে একমত পোষণ করে বলেন, দক্ষিণ কোরিয়া ও চীনের যোগাযোগের দীর্ঘ ইতিহাস রয়েছে, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বেশ ঘনিষ্ঠ। প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীন দুর্দান্ত উন্নয়ন সাফল্য অর্জন করেছে, যা প্রশংসনীয়। তিনি দক্ষিণ কোরিয়া-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং চীনের সঙ্গে সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর উন্নয়ন করা, দু’দেশের জনগণের মধ্যে অনুভূতি উন্নত করা, দু’দেশের সহযোগিতায় আরও বেশি ফলাফল অর্জন করার জন্য চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD