শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

লি ছিয়াং-বলকিয়াহ বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ে মহাগণভবনে ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহর সঙ্গে বৈঠকে মিলিত হন।

লি ছিয়াং বলকিয়াহকে বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আপনার সঙ্গে বৈঠককালে চীন-ব্রুনেই অভিন্ন কল্যাণের সমাজ নিয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান। দু’পক্ষের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরো বড় আকারে প্রসারিত হবে। চীন, ব্রুনেই’র সঙ্গে অব্যাহতভাবে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মান উন্নীত করে, ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতামূলক পরিকল্পনা নবায়ন কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণ দ্রুততর করতে, তথ্য শিল্প, বৈজ্ঞানিক উদ্ভাবন, সবুজ উন্নয়ন ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযযোগিতা জোরদার করতে এবং অর্থনীতির নতুন চালিকা শক্তি লালন করতে চায়। এ ছাড়া ব্রুনেই’র আরো বেশি উচ্চমানের কৃষি ও জলজ পণ্য আমদানি করতে এবং যোগ্যতাসম্পন্ন চীনা প্রতিষ্ঠানকে ব্রুনেইতে বিনিয়োগ করতে উৎসাহিত করতে ইচ্ছুক।

 

চীন,ব্রুনেইসহ আসিয়ানের বিভিন্ন দেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
বলকিয়াহ বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে সম্পর্ককে উচ্চ মূল্যায়ন করে এবং দৃঢ়ভাবে একচীন নীতিতে অবিচল রয়েছে। ব্রুনেই চীনের সঙ্গে আর্থ-বাণিজ্য, পেট্রোকেমিক্যাল, কৃষি, ডিজিটাল অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে, ব্রুনেই-কুয়াংসি অর্থনৈতিক করিডোর নির্মাণ বেগবান করতে, সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে ব্রুনেই-চীন অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। ব্রুনেই আন্তর্জাতিক বিষয়াদিতে চীনের গুরুত্বপূর্ণ ভুমিকার প্রশংসা করে এবং ‘আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্বের জন্য ব্যাপক এবং প্রগতিশীল চুক্তি’ সিপিটিপিপি-তে দেশটির যোগদানকে সমর্থন করে।

সূত্র: প্রেমা-হাশিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD