শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

লিসবনে ‘হ্যাঁলো পর্তুগাল’ উৎসব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:অভিবাসী ও শরণার্থীদের সমস্যা ও সম্ভাবনা এবং তাদের নিয়ে কাজ করা সকল প্রতিষ্ঠানকে একত্রিত করার লক্ষ্যে লিসবনে হ্যাঁলো পর্তুগাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লিসবনের স্থানীয় ইসমাঈলী সেন্টারে সকাল ৯ টায় উক্ত অনুষ্ঠান শুরু হয়।

দিনব্যাপী দুই পর্বের সেমিনারে প্রথমে আলোকপাত করা হয় অভিবাসী ও শরণার্থীদের নানা মুখি সমস্যা নিয়ে এবং দ্বিতীয় অংশে এসবের সমাধান নিয়ে আলোচনা করেন উপস্থিত নানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক সমাজের মানুষজন।

উৎসবে উপস্থিত ছিলেন পর্তুগালের ইমিগ্রেশন হাই কমিশনার ড. পেদ্রো কালাদো, ভাসকো মাল্টা পরিচালক কানাই লিসবন, সিলভিয়া পাউলো সমন্বয়ক আশোকা মুভমেন্ট, ব্রুনো মেনিনো আগাইর স্পিক এর পরিচালক।

উৎসবের মূল আলোচনায় অংশ নেয় পর্তুগাল ইমিগ্রেশন হাই কমিশনে কর্মরত একমাত্র ইন্দো এশিয়ান বাংলাদেশী মঈন উদ্দিন আহমেদ, সহকারী অফিসার এসিএম।

উৎসবে সকলে অভিবাসী ও শরণার্থীদের অভিশাপ বা বোঝা না মনে করে সেদেশের সম্পদ বা উন্নয়ন সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন। সঠিক তথ্য ও সহযোগিতা পেলে অভিবাসী ও শরণার্থীরা এদেশের স্থানীয়দের সাথে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মত দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD