শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

লিসবনে রাষ্ট্রপতি পুত্র সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের জন্মোৎসব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল) প্রতিনিধি:মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ মহোদয় এর জ্যেষ্ঠ পুত্র, কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা রেজওয়ান আহাম্মদ তৌফিক মহোদয় এর শুভ জন্মদিন উপলক্ষ্যে লিসবনে কেক কাটার আয়োজন করা হয়।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৮.৩০ মিনিটে পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমী মিলনায়তনে জন্মদিন এর কেক কাটা অনুষ্ঠান আয়োজন করে লিসবনে অবস্থানরত কিশোরগঞ্জ হাওরের সন্তান ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব তানভীর আলম জনি।

এসময় উপস্থিত ছিলেন লিসবন সিটি কাউন্সিলর ও পর্তুগালের ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টির স্থানীয় নেতা জনাব রানা তসলিম উদ্দিন, পর্তুগাল অভিবাসন অধিদপ্তরের সহকারী অফিসার মঈন উদ্দিন আহমেদ, মাল্টিকালচ্যারাল একাডেমির পর্তুগীজ শিক্ষিকা সোফিয়া সহ লিসবনে বসবাসরত অসংখ্য মানুষজন।
এসময় বক্তারা উনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশে গিয়ে হাওরের উন্নয়ন কর্মকান্ড প্রত্যক্ষ করার আশা ব্যাক্ত করেন। সেই সাথে উনাকে পর্তুগাল ভ্রমণেরও আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ রেজওয়ান আহাম্মদ তৌফিক ২০১৩ সালের প্রথম বারের মত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-৪ আসন হতে পর পর তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
তাছাড়াও তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD