শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

লিসবনে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনসহ জায়গা ক্রয়

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ মিশন লিসবন পর্তুগালের নিজস্ব ভবনসহ জায়গা ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। গত বুধবার ২৯ জানুয়ারি মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ রুহুল আলম সিদ্দিকী বাংলাদেশ দূতাবাসের জন্য নিজস্ব ভবনসহ জমি ক্রয়ের দলিলে স্বাক্ষর করেন।

শীঘ্রই লিসবনে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হবে। দূতাবাসের জন্য ক্রয়কৃত জমিসহ ভবনটি লিসবনের কূটনৈতিকপাড়ার সুবিধাজনক স্থানে অবস্থিত হওয়ার ফলে বাংলাদেশের পতাকা আরও বেশী দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করছেন রাষ্ট্রদূত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্ত এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনসহ জমি ক্রয় সম্ভব হয়েছে। এজন্য দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

‘মুজিববর্ষে’র সূচনালগ্নে পর্তুগালে বাংলাদেশের নিজস্ব জমি ক্রয় বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ন। লিসবনে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনসহ জমি ক্রয়ের ফলে মাননীয় প্রধানমন্ত্রীর ‘রূপকল্প ২০২১’ ও রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে একটি অগ্রবর্তী পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে বাংলাদেশ দূতাবাস লিসবন স্থান স্বল্পতার কারনে পর্তুগাল প্রবাসী বাংলাদেশীরা নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। নিজস্ব ভবনে স্থানান্তরের পর দূতাবাসের স্থানের স্বল্পতা দূর হবে। ফলে দূতাবাস বৃহৎ পরিসরে ‘প্রবাসী বান্ধব’ সেবা প্রদানে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সেবা প্রদানে সক্ষম হবে। প্রবাসীদের কাছে বাংলাদেশ দূতাবাসকে “ভরসা ও আস্থার স্থল” হিসাবে প্রতিষ্ঠা করতে দূতাবাস বদ্ধপরিকর বলে মান্যবর রাষ্ট্রদূত উল্লেখ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD