লিসবন (পর্তুগাল)থেকে মোঃ রাসেল আহম্মেদ।। পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দুতাবাস ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তোহিদ’র সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্রদূত রুহুল আমিন সিদ্দিক।
শুরুতে জাতির পিতার প্রতিকৃত্তিতে পুষ্পস্তবক অর্পন করেন মন্যবর রাষ্টদূত ও পর্তুগাল আওয়ামিলীগের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলওয়াত করেন কন্সুলার নূরুদ্দীন। এরপর ১৫ই আগষ্ট এ নিহত বঙ্গবন্ধু সহ সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
রাষ্ট্রদূত এর বানী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ ও প্রধান মন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রসাশনিক কৰ্মকৰ্তা সামিউল হক। বানী পাঠ শেষে ঐতিহাসিক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি বিষয়ক তথ্য চিত্র প্রদর্শিত হয়।তথ্য চিত্র প্রদর্শনী শেষে মূল আলোচনা শুরু হয়, এতে বক্তব্য প্রদান করে পর্তুগাল আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা উল্লেখ করেন, ৭ই মার্চের ভাষণের মাধ্যমে সত্যিকারের স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়েছিল।
লিসবন সিটি কাউন্সিলর রানা তসলিম উদ্দিন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ভাষণকে নিয়ে আরো বেশী গবেষণা করা উচিত। কারন ১৮ মিনিটের ভাষনের মাধ্যমে একটি জাতির মুক্তির সংগ্রাম ও মাথা উঁচু করে বাচার স্বপ্ন রচিত হয়েছিল।
মান্যবর রাষ্টদূত ৭ই মার্চের ভাষণ নিয়ে আলোচনায় বলেন, এই ভাষণটি এখন বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিল এবং এটি ইউনেস্কো কতৃক স্বীকৃতি ও সংরক্ষিত যা শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের একটি অনন্য সম্পদ হিসেবে সংরক্ষিত হয়ে থাকবে। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে সৈয়দ আল ফারুক রচিত একটি কবিতা আবৃতি করেন তিনি। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।