শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

লিবিয়ায় নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুন, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: লিবিয়া উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী একটি নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে সেদেশের কোস্টগার্ড। অভিবাসন প্রত্যাশীদের জন্য বিভিন্ন দেশে আশ্রয় কেন্দ্র গতে তুলতে ইউরোপীয় নেতাদের সমঝোতার দিনেই নতুন করে নৌকাডুবির খবর প্রকাশ পেলো। শুক্রবার নৌকাডুববিতে এই প্রাণহানির খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এসব অভিবাসীরা কনোন দেশের নাগরিক সে সম্পর্কে কিছু জানা যায়নি।

দুর্বল কেন্দ্রীয় সরকার আর ইতালির সঙ্গে সীমান্ত থাকার সুযোগে বিপদজনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউইউরোপে প্রবেশ করতে এই উপকূল ব্যবহার করতে পছন্দ করে শরণার্থী ও অবৈধি অভিবাসন প্রার্থীরা। গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী পৌঁছেছে। এই পথ ব্যবহার করতে গিয়ে চলতি বছরের জুনের প্রথম দিকে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে নিহত হয় প্রায় ১১২ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী। ফেব্রুয়ারিতে লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবে প্রায় ৯০ জন নিহত হয়।

ভূমধ্যসাগরকে এরইমধ্যে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত আখ্যা দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। সংস্থাটির হিসেবে গত বছর এই পথ দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যেতে গিয়ে প্রাণ হারিয়েছে ৩ হাজার ১১৬ জন।

দীর্ঘ সময় বিতর্ক শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ঐক্যমত্যের খবরের মধ্যেই লিবিয়া উপকূলে এই প্রাণ হারানোর খবর পাওয়া গেল। প্রায় ১০ ঘণ্টা আলোচনা শেষে বিভিন্ন দেশে অভিবাসন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেন তারা। তবে ইইউ এর উদ্যোগের সমালোচনা করেছে শরণার্থীদের নিয়ে কাজ করা মানবাধিকার গ্রুপ ডক্টরস উইদাউট বর্ডার। তার বলছে, এই সমঝোতার লক্ষ্য হলো শরণার্থীদের ইউরোপের দোরগোড়ায় আটকে দেওয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD