শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লালবাগের মামলায় আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে উপস্থাপনের পর তাকে হাজতখানায় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই তাকে আদালত প্রাঙ্গণে আনা হয়।

এর আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতারের আগে শিরীন শারমিন বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ ধানমন্ডির একটি বাসা থেকে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনাগুলোকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসবের মধ্যে কয়েকটির তদন্ত সম্পন্ন হয়েছে, আর বাকি মামলাগুলোর অনুসন্ধান এখনো চলমান।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD