শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

লাইভে অশ্লীল পোশাকের নারী রেসলার, ক্ষমা চাইলো সৌদি কর্তৃপক্ষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

সৌদি আরবের টেলিভিশনে প্রথবারের মতো লাইভ রেসলিং সম্প্রচারের সময়, হঠাৎ পর্দায় স্বল্পবসনা নারী রেসলারের উপস্থিতি দেখা যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট অনেক আয়োজন করে জেদ্দায় এই ম্যাচ আয়োজন করেছিল।

সৌদি আরব এবং ইরান এই দুই দেশের প্রতিযোগী লড়েন ম্যাচটিতে। জিতেছেন অবশ্য সৌদি কুস্তিগির। দর্শক সারিতে নারী পুরুষ উভয়েই উপস্থিত ছিলেন, যদিও কোনো নারী রেসলার লড়াইতে অংশ নেননি। বিজ্ঞাপনের সময় সংক্ষিপ্ত পোশাক পড়া নারী রেসলারদের দেখানো শুরু হলে সম্প্রচার বন্ধ করে দেয় রাষ্ট্রীয় টিভি। কিন্তু কুস্তি চলাকালীন সময় অডিটোরিয়ামের বড় টিভি স্ক্রিনে সে দৃশ্য তৎক্ষণাৎ বন্ধ করতে পারেনি কর্তৃপক্ষ।

ফলে রেসলিং অ্যারেনায় উপস্থিত সবাই সে দৃশ্য দেখতে পান। এই অশ্লীল দৃশ্যের জন্য ক্ষমা চেয়েছে সৌদি জেনারেল স্পোর্টস কর্তৃপক্ষ।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রেসলিং বা কুস্তি সৌদি আরবের সমাজের জন্য এক সময় প্রায় অপরিচিত একটি ব্যাপার ছিল। যদিও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কুস্তি বা রেসলিং খুবই জনপ্রিয় একটি খেলা।
গত বছর দুয়েক ধরে একটু একটু করে এ ধরনের বিনোদনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে দেশটির সমাজকে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির সমাজে যে পরিবর্তন আনার নানা উদ্যোগ নিয়েছেন, এটিও তারই অংশ।

গতকালের ওই ম্যাচ দেখার জন্য অডিটোরিয়ামে নারীসহ ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। দেশটিতে নারীরা ইতিমধ্যেই ফুটবল খেলার অনুমতি পেয়েছেন।

তবে এর আগে নারী রেসলারদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সমালোচনা করেন অনেকে। আর ওই ম্যাচটি নিয়ে দেশটির সামাজিক মাধ্যম বেশ সরব ছিল।

ম্যাচ চলাকালে অডিটোরিয়ামের ভেতরে ইরানের পতাকা ওড়াতে দেখা গেলেও তাতে কর্তৃপক্ষ বাধা দেয়নি। অনেকে এই ব্যাপারটির প্রশংসা করে পোস্ট দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD