শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লন্ডন প্রবাসী রফিক আহমদের সাথে প্যারিসে মতবিনিময়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
মার্ক রায়, তুলুজ ফ্রান্স প্রতিনিধি:
কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা, সাহিত্যিক, মানবাধিকার কর্মী রফিক আহমদ রফিক এক সংক্ষিপ্ত সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসেছেন। রবিবার সন্ধ্যায় প্যারিসে বসবাসরত কানাইঘাট উপজেলার প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি নেতা জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের পরিচালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, প্রবাসে বাংলা পত্রিকার সম্পাদক  অধ্যাপক অপু আলম, সাংবাদিক হাফিজুর রহমান। কানাইঘাট প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন এমাজ উদ্দিন রুবেল, এনাম আহমদ, শরিফ আহমদ, সাইফুর রহমান শিপু, হাসান আহমদ, ইউনুছ আলী প্রমুখ।রফিক আহমদ রফিক বলেন, সিলেটের কানাইঘাট একটি প্রাচীন ঐতিহ্যবাহী জনপদের নাম। শিক্ষা দীক্ষা, ধন ধান্যে সমৃদ্ধ এক জনপদ। উন্নত জীবন , মার্জিত অভ্যাস।সংস্কৃতি ও সামাজিক বৈশিষ্ট্য নিয়ে এলাকার লোকজন গর্ব করেন। সর্বত্র মুল্যবান অবদান রেখে দেশ ও জাতীকে সমৃদ্ধ করছেন। ইউকে এবং ইউরোপে সুনাম বৃদ্ধি করছেন। নিজেদের প্রতিষ্ঠার জন্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, ফ্রান্সে কানাইঘাট প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে নাড়ির টানে আরোও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD