শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লন্ডনে দূত সম্মেলনে প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধি:অর্থনৈতিক কূটনীতি বা ইকনোমি ডিপ্লোমেসিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইউরোপের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বৃদ্ধি করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে অনুষ্ঠিত দূত সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের মিশনগুলোর সমস্যা, সমাধানের উপায় ও প্রবাসীদের সেবা নিশ্চিত করার বিষয় নিয়েও কথা বলেন।

লন্ডনের তাজ হোটেলে আয়োজিত ইউরোপের প্রথমবারের মত অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপে বাংলাদেশি দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি যোগ দেন। দূত সম্মেলনে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি, ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষভাবে স্থান পায়।

সম্মেলনে বাংলাদেশের দূতদের মধ্যে অংশ নেন আবদুস সোবহান সিকদার (ইতালি), আবু জাফর (অস্ট্রিয়া), মো. শাহাদত হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসীম উদ্দিন (গ্রীস),শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ড), মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগাল), ড. এস এম সাইফুল হক (রুশ ফেডারেশন), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমুল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD