শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

‘লঙ্কানদের বিপক্ষে সাকিবের খেলতে না পারাটা হবে দলের জন্য বড় ক্ষতি’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:প্রথমে হালকা মনে হলেও চোটটা তাঁকে ভোগাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি বলে জানিয়েছেন দলের ম্যানেজমেন্ট কমিটির এক সদস্যই, ‘সাকিবের স্ক্যান করানো হয়েছে।

সন্ধ্যার (স্থানীয় সময়) পরে স্ক্যানের ফল জানা যাবে করানো হবে। এখনো বোঝা যাচ্ছে না তাঁর চোটের অবস্থা। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি।’

লঙ্কানদের বিপক্ষে সাকিবের খেলতে না পারাটা হবে দলের জন্য বড় ক্ষতি। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ আর গতকাল কার্ডিফে অনবদ্য ১২১। এই সাকিবের চোখে অনেক বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে তিনি এগোচ্ছেন দুর্দান্ত গতিতে। ২৬০ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের দৌড়ে আপাতত আছেন সবার ওপরে। এমন দুর্দান্ত ছন্দে থাকা সাকিবকে হারানো মানে খেলার আগেই যে কিছুটা পিছিয়ে পড়া।
বাংলাদেশ দল আজ যখন কাউন্টি মাঠে অনুশীলন করতে এল, কী ঝলমলে রোদ্দুর। প্রকৃতির মতো সাকিবের চোখে মুখেও উজ্জ্বলতা। বিশ্বকাপে ব্যক্তিগত পারফরমেন্সের মতোই তাঁর শরীরী ভাষা ছিল বেশ ফুরফুরে। সতীর্থদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকল অনুশীলনের পুরোটা সময়। তা দেখে কারও বোঝার উপায় ছিল কিছুক্ষণ পর কোন দুঃসংবাদ ধেয়ে আসছে!

দলের সবাই ব্যাটিং করার জন্য নেটে গেলেও সাকিব তার ধারে কাছেও গেলেন না। আড্ডায় কাটিয়ে দিলেন পুরোটা সময়। এরই মাঝে ঝলমলে রোদের জায়গায় ব্রিস্টলের আকাশ দখল করে নিল মেঘের দল। বাংলাদেশ দলের ভেতরের অবস্থাটাও হয়ে উঠল আকাশের মতোই। বিশ্বকাপে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা ম্যাচের আগে চোটে পড়েছেন সাকিব—এ কথা ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে। অবস্থা এমনই যে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর খেলা নিয়ে আছে সংশয়।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় পরাজয়ের ম্যাচে বুক চিতিয়ে একাই লড়েছেন সাকিব। খেলেছেন ১২১ রানের অনবদ্য সেঞ্চুরি। কিন্তু ঝকঝকে এই ইনিংসের ম্যাচেই কোমরের নিচে চোট পেয়েছিলেন। ম্যাচে অবশ্য তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝা যায়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD