শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রৌমারীতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

আবু সাইদ,রৌমারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রৌমারীতে ভুট্রা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ভুট্টাচাষে ব্যাপকভাবে সারা জাগিয়েছে কৃষকদের মাঝে। ইতিপূর্বে এই অঞ্চলের কৃষকদের মাঝে কৃষি ফসল হিসেবে চিনা, মুশুর, মাশডাল, খেসারী, মুগডাল, বাদাম ও সরিষাসহ নানা ফসলের চাষাবাদ হত। বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উন্নত জাতের উচ্চ ফলনশীল হাইব্রীড জাতের ভুট্টা চাষে মনোনিবেশ করেছেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ ছড়িয়ে পড়েছে কৃষকদের মাঝে। বাংলাদেশের মানুষ কৃষি নিভরশীল। তাই যুগের সাথে তাল মিলিয়ে ভুট্টাকে কৃষি সম্ভাবনাময় ফসল হিসেবে বেচে নেয়। যেহেতু ভুট্টা চাষে অল্প পরিশ্রম, স্বল্প খরচে বেশী ফলন পাওয়া যায়। এ অঞ্চলে প্রতি শতকে ২মন ভুট্টা উৎপাদিত হয়। যা উৎপাদনের খরচের চেয়ে দ্বিগুন লাভ হয়।
শুধু তাই নয় ভুট্টার কান্ড জ্বালানি, গো-খাদ্য হিসেবে পাতা, ভুট্টার ছোবরা ব্যবহার করা হয়। বর্তমানে ভুট্টা কৃষকের অর্থনৈতিক চাহিদা মেটাতে প্রধান অর্থকরী ফসল হিসেবে তালিকায় রয়েছে। রৌমারী নদী-ভাঙ্গন ও বন্যা কবলিত অঞ্চল হওয়ায় ভুট্টা চাষে কদর বেড়েছে। ইরি-বোরো চাষে অনুপযোগী জমিতে ভুট্টার চাষ করা হচ্ছে। ভুট্টা চাষী ছরোয়াার ইসলাম, সোনা মিয়া, ময়নাল হক জানান, বন্যার পানির সাথে বালি এসে ইরি-বোরো চাষ অনুপযোগী হওয়ায় ওইসব জমিতে ভুট্টা চাষ করা হচ্ছে, এতে ইরি-বোরোর চেয়ে বেশী লাভবান হওয়ার আশা করছেন তারা।
উপজেলা উপসহকারী কৃষি অফিসার বাবুল আক্তার বলেন, আমরা সব সময় কৃষকদের মাঝে কিভাবে ভালো ফলন ফলানো যায় সেই বিষয়ে মরামর্শ দিয়ে থাকি। তাদের কোন সমস্যা আছে কিনা সেই বিষয়ে খোজখবর রাখি। আশাকরি এইবছর গতবছরের তুলনায় বাম্পার ফলন হবে।
রৌমারী কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এ বছর রৌমারীতে সারে ৩হাজার ৬শত হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। লাভ ভালো হওয়ায় দিনদিন ভুট্টা চাষে ঝুকছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার কুমার পণয় কৃষাণ দাস(অতিরিক্ত ভারপ্রাপ্ত) বলেন, আগের চেয়ে বর্তমান ভুট্টা চাষে আগ্রহ হচ্ছে চাষীরা। এবার বাম্পার ফলন হওয়ার সম্ভবনা রয়েছে। আশা করি আগামীবছর এই বছরের চেয়ে ভুট্টা চাষ অনেক বেশি হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD