শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা শিবিরগুলোর অবস্থা খুবই খারাপ: মিয়ানমারের মন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোতে ‘খুবই খারাপ অবস্থা’ বিরাজ করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আয়ি। তিনি বলেছেন, বর্ষা মৌসুম আসন্ন। এ কারণে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন-প্রক্রিয়া শুরু করা দরকার।

কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘুরে দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার ইয়াঙ্গুনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন মন্ত্রী উইন মিয়াত আয়ি। তিনি বলেন, ‘আমরা দেখেছি, রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া সবার অবস্থাই খুব খারাপ। বর্ষা মৌসুম খুবই কাছাকাছি চলে আসায় আমাদের প্রধান কাজ হচ্ছে প্রত্যাবাসন-প্রক্রিয়া শুরু করা। বাংলাদেশে যারা পালিয়ে গেছে, তাদের জন্য আমরা খুবই উদ্বিগ্ন।’

মিয়ানমার গত শনিবার দাবি করেছে, প্রত্যাবাসনের অংশ হিসেবে তারা প্রথম একটি রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নিয়েছে। তবে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, এ ধরনের প্রত্যাবাসনের খবর তাদের জানা নেই। ওই পরিবার বাংলাদেশেই ঢোকেনি।

ত্রাণ আটকে দিচ্ছে মিয়ানমার সরকার
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, একদিকে মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কথা বলছে, অন্যদিকে রাখাইন রাজ্যে প্রচণ্ড খাদ্যসংকটে থাকা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা আটকে দিচ্ছে দেশটির সরকার। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক অভিযোগ করেছে, মিয়ানমার সরকার ইচ্ছাকৃতভাবে ক্ষুধাপীড়িত রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণ সহায়তা আটকে দিচ্ছে। গতকাল সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এনজিওগুলোর ওপর বিধিনিষেধের কারণে যেসব রোহিঙ্গা থেকে গেছে, তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না।’

সেনাদের সতর্ক করলেন সেনাপ্রধান
রাখাইনের ইনদিন গ্রামে রোহিঙ্গাদের হত্যার দায়ে মিয়ানমারের সাতজন সেনাসদস্যের সাজার কথা উল্লেখ করে দেশটির সেনাপ্রধান মিন অং হ্লায়াইং বলেছেন, তাঁদের অবশ্যই আইন মেনে চলতে হবে। গতকাল একটি সামরিক স্কুলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সেনাসদস্যদের অবশ্যই সামরিক আচরণবিধি এবং আন্তর্জাতিক আইন ও সনদ মেনে চলতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। জেনেভা সনদ অনুযায়ী ইনদিন গ্রামের সমস্যা সমাধান করা হয়েছে। সেখানে সামরিক কর্মকর্তা এবং যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD