শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা মুসলমানদের ওপর আবারও সেনা হামলা শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
রাখাইনে আবারও সেনা অভিযান শুরু

জার্মানবাংলা ডেস্ক: মিয়ানমারের সেনারা রোহিঙ্গা মুসলমানদের ওপর আবারও হামলা শুরু করেছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর তাদের সেনারা পুনরায় সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার।

মিয়ানমারের কর্তৃপক্ষ বলছে, রাখাইনে গত সপ্তাহে চার পুলিশ স্টেশনে বিদ্রোহীদের হামলার পর এই সেনা অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) মিয়ানমার সরকারের নেত্রী অং সান সু চি ওই বিষয় নিয়ে সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতয়ে জানিয়েছেন, বিদ্রোহীদের দমন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে সু চি’র প্রশাসন।

হতয়ে বলেন, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সেনাপ্রধান মিন অং হ্লেইং, তার উপপ্রধান এবং সেনা গোয়েন্দাপ্রধানসহ সামরিক নেতাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক আলোচনার জন্য বৈঠক করেছেন।

রাজধানী নেইপিদোয় এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র হতয়ে আরও বলেন, প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামরিক বাহিনীকে সন্ত্রাসীদের দমন করার জন্য অভিযান শুরুর নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে গোলযোগপূর্ণ রাখাইনে আরাকান আর্মির সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এরপরই মিয়ানমার কর্তৃপক্ষ এমন ঘোষণা দিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD