শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা নির্যাতন নিয়ে আইসিসির আদেশ মিয়ানমারের প্রত্যাখ্যান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা নির্যাতন তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে আদেশ দিয়েছে তা দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

গত বৃহস্পতিবার ( ৬ সেপ্টেম্বর) এক অভূতপূর্ব আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারকের প্যানেল মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন তদন্তে আদালতের সক্ষমতা দাবি করেন। তারা বলেন, রোহিঙ্গাদের বিতাড়ণের মধ্যে দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের যে অভিযোগ উঠেছে, তার বিচারের এখতিয়ার এই আদালতের রয়েছে। কেননা এই ঘটনায় সংঘটিত অপরাধ সীমান্ত পেরিয়ে আইসিসির সদস্য দেশ বাংলাদেশে বিস্তৃত হয়েছে।

এর পর মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের কার্যালয় শুক্রবার আইসিসির আদেশ প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলে, ‘এই আদেশ ত্রু টিপূর্ণ প্রক্রিয়া ও সন্দেহজনক আইনি কার্যক্রমের ফল। মিয়ানমার আইসিসির এই আদেশকে শ্রদ্ধা দেখাতে কোনোভাবেই বাধ্য নয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘মিয়ানমারের বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হয়েছে যা ব্যক্তিগত ট্র্যাজিডির বর্ণনা থেকে সংগৃহিত, যার সাথে আইনি যুক্তিতর্কের কোনো লেনাদেনা নেই। মূলত আদালতের ওপর আবেগীয় চাপ সৃষ্টি করা হচ্ছে।’

উল্লেখ্য, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হলেও মিয়ানমার ওই আদালতের সদস্য নয়।

এদিকে, রোহিঙ্গাদের বিতাড়ণে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক আদালতের (আইসিসি) রয়েছে বলে দেওয়া আদেশকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের কয়েকজন এমপি। বৃহস্পতিবার তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) সভাপতি ও মালয়েশিয়ার এমপি চার্লস সান্তিয়াগো বলেছেন, ‘এটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তাদের দোষী সাব্যস্ত করতে এটি অগ্রগামী পদক্ষেপ।’

এপিএইচআরের বোর্ড সদস্য ও ইন্দোনেশিয়ার এমপি ইভা কুসুমা সুন্দরি বলেছেন, ‘আইসিসি এখন পূর্ণ তদন্তের সুযোগ পেয়েছে। এর মানে হচ্ছে যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদের বিচার এবং একটি সম্প্রদায়ের ওপর দীর্ঘ দিন ধরে চলে আসা নিপীড়ন ও অবিচারের সমাপ্তি টানার সম্ভাবনা দেখা দিয়েছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD