শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাব ইতালীর ক্রীড়াঙ্গনে সফলতার স্বাক্ষর রাখতে চায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

ইতালী ফুটবল প্রিয় দেশ হলেও, বর্তমানে ক্রিকেট খেলার জনপ্রিয়তা বাড়ছে। তার সাথে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট খেলোয়াররা সুযোগ পাচ্ছে দেশকে তুলে ধরে ইতালীর ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান করে নিতে।

‘রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাব, ইতালী’ তাদের অর্জন এবং সহযোগিতার কথা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রোমের স্থানীয় একটি হলে ২০১৭ সালে ওপেন টি-টুয়েন্টি খেলায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব সহ বিভিন্ন পর্যায়ের অর্জন তুলে ধরা হয় এবং অনুষ্ঠানে বছরের সেরা খেলোয়াড়দের বিশেষ সন্মাননা প্রদান করে।

রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাবের সভাপতি ফরহাদ খানের সভাপতিত্বে এবং সাংবাদিক লাবন্য চৌধুরী‘র পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালীর জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন গায়াসাং রাঙ্গা ও স্থানীয় ব্যবসায়ী মাহমুদুল হাসান।

তারা বলেন, খেলাধূলা যেমন সুস্থ বিনোদন দিতে পারে, তেমনি জীবনের সঠিক পথের সন্ধানের সাথে দেশ ও জাতির জন্য সম্মান এনে দিতে পারে।

এসময় আরও বক্তব্য রাখেন, ক্লাবের কোচ রাহাদ আহমেদ ও ক্যাপ্টেন আব্দর কাদির সহ খোলোয়ারবৃন্দ। খেলোয়াররা বলেন, সাফল্যের ধারাবিহিকতা এগিয়ে যেতে হলে এখন প্রয়োজন স্পন্সর সহ বিভিন্ন ধরনের সহযোগিতার। আর এ সহযোগিতা পেলে ইতালীর ক্রীড়াঙ্গনে রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাব সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

এসময় দলের নতুন জার্সি উন্মোচণ এবং বছরের সেরা খেলায়ারদের পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরা সম্মাননা পান.. গায়াসাং রাঙ্গা, আল আমিন, রাহাত, সামির, বিকাশ ও বাপ্পী। এছাড়াও দীপ্তা, দরমেনদো, প্রবাদ, কাদির, ম্যাক্সিস আমিন ও রাজু আহমেদকে বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়।

ইসমাইল হোসেন স্বপন ইতালি থেকে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD