শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে বাংলাদেশ সমিতি ইতালি আয়োজিত গ্রীষ্মকালীন আনন্দ মেলা শেষ হয়েছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০১৯
রোমে বাংলাদেশ সমিতি ইতালি আয়োজিত তিন দিন ব্যাপী বর্ণাঢ্য গ্রীষ্মকালীন আনন্দ মেলা শেষ হয়েছে।

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:অত্যন্ত জাঁক জমক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সমিতি ইতালির আয়োজনে তিন দিন ব্যাপী গ্রীষ্মকালীন আনন্দ মেলা শেষ হয়েছে।

ইতালির রাজধানী রোমের সেন্তসেল্লের মাঠে আয়োজিত ১২, ১৩ ও ১৪ জুলাই এই আনন্দমেলার প্রধান অতিথি ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। বেলুন উড়িয়ে ও আতোশ বাজি ফোটানোর মধ্যে দিয়ে এই মেলা টির শুভ উদ্বোধন করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি ঐক্যবদ্ধভাবে ও বিশাল এই আয়োজনের জন্য বাংলাদেশ সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রেখে বিদেশীদের কাছে দেশীয় সংস্কৃতি কে ছড়িয়ে আহ্বান জানান।

উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেনবাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী ও পরিচালনা করে সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি রব ফকির, হাজী মোঃ জসিমউদ্দিন, ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বাংলাদেশ সমিতি ইতালির সিনিয়র সহ সভাপতি এম ডি ফয়সাল, সহ সভাপতি জহিরুল ইসলাম, মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবুল, ইস্রাফিল বারী, লোকমান ভূঁইয়া, হেলাল রায়হান, অর্থ সম্পাদক মোজাহিদ হাসান রতন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক হাবীব মোকদম সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক, ব্যবসায়িক ও নারী সংগঠন এবং ইতালিস্থ যুব সমাজ ও শরীয়তপুর সদরের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভেনিস থেকে আগত ব্যবসায়ি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও ভেনিস বাংলা গ্রুপের চেয়ারম্যান আবু সাইদ এম ডি রিয়াজ। পাশাপাশি রোমের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী পুরুষ ও শিশুরা এই মেলায় অংশ গ্রহণ করে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে।বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম বলেন” এই আয়োজন অত্যন্ত সফল হয়েছে। তিন দিন ব্যাপী এই আনন্দমেলাটি দীর্ঘদিন বাঙালি কমিউনিটি স্মরণ রাখবে। এবং আগামী প্রজন্মের কাছে বাংলা কৃষ্টি ও সংস্কৃতি কে তুলে ধরার প্রয়াসে কাজ করবেন।

মেলার অন্যতম আয়োজন ছিল রোমের কমিউনিটি তে অবদান স্বরূপ বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন এর মধ্যে উল্লেখ যোগ্য বাংলাদেশ বাংকার সমিতি রোম, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালি, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি সহ ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব এবং বাংলা প্রেস ক্লাব ইতালিকে সম্মাননা প্রদান করে।

তিন দিন ব্যাপী এই গ্রীষ্ম কালীন আনন্দ মেলায় সাংস্কৃতিক আয়োজন টি সঞ্চালনা করেন মাহবুব প্রধান, নয়না আহমেদ ও শামিমা পপি। ইউরোপের জনপ্রিয় মিউজিশিয়ান সাদ শহীদের সঙ্গীত পরিচালনায় লন্ডন থেকে আগত নুরজাহান শিল্পী, সামস তামান্না, ইতালির বলোনিয়া থেকে মানসিব, ভেনিস থেকে শাকিল সহ রোমের কাজী জাকারিয়া, তাহেরুল ইসলাম, পুতুল, আতিক হাজারী, রত্না বসাক, মুরাদ খান, নিষিতা এবং শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে।আনন্দ মেলায় বাঙালি বিভিন্ন খাবারের ষ্টল ছিল। সেই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই আনন্দ মেলা।

তিন দিন ব্যাপী এই গ্রীষ্মকালীন আনন্দ মেলার শেষ দিনে লাকী কুপনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং পুরস্কার ও প্রদান করা হয়। উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ সমিতি ইতালির কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD